Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার

চেন্নাই, ৯ অক্টোবর : কথায় আছে জিনিয়াসদের ক্ষেত্রে বয়সটা কোনও ব্যাপার নয়। তাই বলে মাত্র ২ বছর বয়সে জাতীয় রেকর্ড! এক কথায় কল্পনা করা অসম্ভব। [সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক]

তবে এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে আলিয়া সাহুল হামিদ। ২ বছর বয়সী এই খুদে ইতিমধ্যেই নাম তুলেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। তামিলনাড়ুর বাসিন্দা হলেও আলিয়া বর্তমানে মা-বাবার সঙ্গে আবুধাবিতে থাকে। [একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট]

মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার

মেমোরি রেকর্ড করার প্রতিযোগিতায় গত ২৮ সেপ্টেম্বর হরিয়ানার ফরিদাবাদে নয়া রেকর্ড গড়ে আলিয়া। প্রতিটি প্রতিযোগীকে এক মিনিটের মধ্যে যত বেশি সম্ভব গাণিতিক ও অগাণিতিক আকার মনে করে বলতে হতো। [মাত্র ১৯ দিনে ৫৭ তলা বহুতল তৈরি করল চিনা সংস্থা!]

একজনকে অন্তত ন্যূনতম ২৫ টি আকার বলতেই হবে এটাই ছিল নিয়ম। এমন অবস্থায় খুদে আলিয়া মোট ৩৫টি গাণিতিক ও অগাণিতিক আকার মনে করে বলেছে। যা এই বয়সে করা প্রায় অসম্ভব। যার জন্য পুরস্কার জিতে নিয়েছে সে। [মাঝ আকাশে চালক মৃত, বিমান মাটিতে নামালেন এক আনকোরা মহিলা যাত্রী]

প্রসঙ্গত, ২০০৪ সালে বিশ্বরূপ রায়চৌধুরী নামে এক গিনেস বুক রেকর্ডধারী এই প্রতিযোগিতা চালু করেছেন। সরকারি তরফে এর কোনও যোগ না থাকলেও আলিয়ার কৃতিত্ব এর মাধ্য়েমই গোচরে এসেছে। ['গ্লোবাল হ্যান্ডওয়াশ ডে'-তে রেকর্ড ভারতের, নাম উঠল গিনেস বুকে]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+