জেহানাবাদে 'ভারত বনধের' মধ্যে শিশুর মৃত্যু! বিজেপি-র অভিযোগে কী বলছেন এসডিও

কংগ্রেস সব বিরোধীদের ডাকা ভারত বনধের দিন সকালে বিহারের জেহানাবাদে এক শিশু মৃত্যু ঘিরে ব্যাপক হইচই শুরু হয়। সূত্রের দাবি, অসুস্থ শিশুটিকে নিয়ে অটোয় হাসপাতাল যাচ্ছিলেন তার বাবা।

কংগ্রেস সব বিরোধীদের ডাকা ভারত বনধের দিন সকালে বিহারের জেহানাবাদে এক শিশু মৃত্যু ঘিরে ব্যাপক হইচই শুরু হয়। সূত্রের দাবি, অসুস্থ শিশুটিকে নিয়ে অটোয় হাসপাতাল যাচ্ছিলেন তার বাবা। কিন্তু আচমকাই বনধের দেরে ট্রাফিক থমকে যায়। আর সেখানেই মৃত্যু হয় শিশুটির।

জেহানাবাদে ভারত বনধের মধ্যে শিশুর মৃত্যু! বিজেপি-র অভিযোগে কী বলছেন এসডিও

এদিকে , বিহারে দু বছরের শিশুর এই মৃত্যু নিয়ে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি ক্রমেই বনধকে 'হিংসা'-র নামান্তর বলে দাবি করতে থাকে। বিজেপির তরফে রবিশঙ্কর প্রসাদ দিল্লিতে এক প্রেস কন্ফারেন্সে বলেন, বনধের জেরে অ্যাম্বুলেন্স পায়নি শিশুর পরিবার। ফলে অসুস্থ শিশুকে সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি না করতে পারাতেই এই করুণ পরিণতি ঘটে যায়। এদিকে , জেহানাবাদের এসডিও পরিতোষ কুমার জানান, এই মৃত্যু বনধেজেরে হয়নি। তিনি বলে, বনধের জেরে ট্রাফিক থমকে গিয়ে শিশুটির মৃত্যু হয়নি। যদিও প্রশাসন সূত্রে এই তথ্য প্রকাশের পর, কোনও রাজনৈতিক মন্তব্য এখনও উঠে আসেনি।

উল্লেখ্য, ক্রমেই পেট্রলের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে আজ ভারত বনধ ডেকেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আর বনধ ঘিরে বিভিন্ন হিংসাত্মক ছবি বারবার উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+