ব্যাগে 'গো-মাংস' রয়েছে সন্দেহে বেধড়ক মার দুই মহিলাকে, দর্শক পুলিশ
মন্দসর, ২৭ জুলাই : ব্যাগে গো-মাংস রয়েছে, এই সন্দেহে দুই মুসলিম মহিলাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করল একদল ব্যক্তি। পুলিশ খবর পেয়ে এসে দেখেও দেখল না। উল্টে মহিলাদের বিরুদ্ধেই মামলার ধারা প্রয়োগ করল। [ব্যাগে গো-মাংস রয়েছে ভেবে মার মুসলিম দম্পতিকে]
মধ্যপ্রদেশে মন্দসরের রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ দুই মহিলা ব্যাগে মাংস নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একদল ব্যক্তি এসে মহিলাদের পথ আটকে দাঁড়ায় এবং বেধড়ক মারধর করে। [সিদ্ধারামাইয়া গোমাংস ভক্ষণ করলে তাঁর মুণ্ডচ্ছেদ করা হবে, হুমকি বিজেপি নেতার]

এক ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে নিলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পুলিশ খবর পেয়ে এলেও তারা দর্শকের ভূমিকা পালন করে। যে ব্যক্তিরা মারমুখী ছিল তারা 'গো মাতা কি জয়' জয়ধ্বনি দিতে দিতে মহিলা দুজনকে মাটিতে ফেলে পেটায়।
গোটা ঘটনাটি চলে আধঘণ্টা ধরে। নীরব দর্শেকর ভূমিকায় থাকা পুলিশ অভিযুক্তদের না ধরুক, মারধর থামাতেও এগিয়ে আসেনি। পরে তারা চলে গেলে উল্টে এত পরিমাণ মাংস বেআইনিভাবে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ মামলার ধারা প্রয়োগ করেছে মহিলাদের বিরুদ্ধেই।
যদিও পরে পরীক্ষার পরে জানা গিয়েছে, মহিলাদের ব্যাগে গো-মাংস ছিল না। যে মাংস তারা নিয়ে যাচ্ছিলেন তা মহিষের ছিল। সেগুলি তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications