উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, হান্ডওয়ারায় এনকাউন্টার দুই জঙ্গির

জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারার গুলোরা এলাকায় ফের একবার সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারার গুলোরা এলাকায় ফের একবার সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় দুই জঙ্গির এনকাউন্টার করেছে সেনা। এদিন খুব সকালে কূপওয়ারা জেলায় এই ঘটনায় ফের একবার উপত্যকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।

উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, এনকাউন্টার দুই জঙ্গির

এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করতে তল্লাশি অভিযানে নেমেছে সেনা। গোটা এলাকা কর্ডন করে ফেলা হয়েছে। জায়গায় জায়গায় পিকেট করে তল্লাশি চালানো হচ্ছে। রবিবারই কূপওয়ারা থেকে তিনজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

শনিবার এক লস্কর ই তৈবা জঙ্গি যে উপত্যকায় একাধিকবার সেনার উপরে হামলার ঘটনায় জড়িত, তাকে অনন্তনাগ এলাকায় এনকাউন্টার করে সেনা খতম করে। তার আগের দিন আচাবল এলাকায় এক জঙ্গিকে একইভাবে নিকেশ করা হয়। সেই জঙ্গি অস্ত্র কেড়ে পালাতে যাচ্ছিল। সেইখানে তার এনকাউন্টার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+