কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি
শ্রীনগর, ৭ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের দক্ষিণে সোপিয়ান এলাকায় সেনার সঙ্গে লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। গতরাত থেকেই সেখানে সেনা-জঙ্গি লড়াই চলছিল। এখনও তা অব্যাহত রয়েছে।
সোপিয়ান এলাকায় জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে তা গোয়েন্দা সূত্রে জানতে পারে সেনাবাহিনী। এরপরই এলাকায় তল্লাশি চালাতে গিয়ে এনকাউন্টার শুরু হয়।

সেই এনকাউন্টারের সময় বুধবার রাতেই দুই জঙ্গির খোঁজ মেলে। সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হলে তাদের খতম করে সেনাবাহনীর জওয়ানরা।
তবে এখনও ওই এলাকাকে জঙ্গি মুক্ত ঘোষণা করা হয়নি। গোটা এলাকা জুড়ে এখনও তল্লাশি চলছে। কোন জঙ্গিগোষ্ঠীর এরা সদস্য ছিল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনাটারই তদন্ত চলছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications