কাশ্মীরে সেনা অভিযান : জঙ্গলে লুকিয়ে থাকা ৪ জঙ্গি নিহত,শহিদ ৩ জওয়ান
জম্মু ও কাশ্মীরের নগাওঁ সেক্টরে পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। তবে দুতরপের সংঘর্ষে শহীদ হয়েছেন ২ ভারতীয় সেনা জওয়ান।
জম্মু ও কাশ্মীরের নগাওঁ সেক্টরে পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। তবে দুতরফের সংঘর্ষে শহিদ হয়েছেন ২ ভারতীয় সেনা জওয়ান। পাশপাশি শনিবার থেকে চলা লড়াইয়ে প্রাথমিকভাবে নিহত হয় ২ জঙ্গিও। গোটা এলাকা ঘিরে ভারতীয় সেনা খোঁজ করতে থাকে বাকি জঙ্গিদের, আর তার পরেই খতম হয় আরও ২ জঙ্গি।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তান থেকে আগত জঙ্গিদের অনুপ্রবেশ আটকে দিয়েছে সদাসতর্ক ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, এই ঘটনায় ২ সেনা জওয়ানকে হারানোর পাশপাশি ২ জঙ্গিকেও খতম করা গিয়েছে।
কাশ্মীরের বেহাক জঙ্গলে লুকিয়ে ছিল ওই দুই জঙ্গি। তবে এখনও পর্যন্ত দুপক্ষের মধ্যে ক্রমাগত চলছে গুলির লড়াই।












Click it and Unblock the Notifications