কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টার, গুলির যুদ্ধে নিহত ২ জঙ্গি
ফের সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। এদিন ভোর রাত থেকে কাশ্মীরের বুদগামে চলে দুই পক্ষের গুলির লড়াই। এনকাউন্টারে নিহত ২ জন জঙ্গি।
ফের সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। এদিন ভোর রাত থেকে কাশ্মীরের বুদগামে চলে দুই পক্ষের গুলির লড়াই। এনকাউন্টারে নিহত ২ জন জঙ্গি।

উল্লেখ্য, ৩ দিনের মধ্যে উপত্যকায় এটি দ্বিতীয় অনকাউন্টার। এর আগে মঙ্গলবার আরও এক এনকাউন্টারে বেশকয়েকজন জঙ্গিকে নিকেশ করা হয়। সেদিন, পুলওয়ামার ত্রালে একদল সশস্ত্র জঙ্গির সঙ্গে গুলির লড়াই চলতে শুরু করে। এদিন ২ থেকে ৩ জন জঙ্গির সঙ্গে গুলির যুদ্ধ শুরু হয় কাশ্মীরের বুদগামের জাগু আরিজল এলাকায়।
#UPDATE: 2 terrorists have been killed in the encounter which broke out at Zagoo Arizal area of Budgam. #JammuAndKashmir https://t.co/5VPLA2z81Y
— ANI (@ANI) November 1, 2018
দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর ২ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। তবে আরএ এক জঙ্গির অবস্থান সম্পর্কে এখনও কোনও খোঁজ মেলেনি।












Click it and Unblock the Notifications