কাশ্মীরকে ফের অশান্ত করার চেষ্টা, সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি
বুধবার সকালে কাশ্মীরের সোপোরেতে এনকাউন্টারে দুই জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করল সেনা।
বিচ্ছিন্নতাবাদী শক্তি ও জঙ্গিরা ক্রমাগত কাশ্মীরকে অশান্ত করার ছক কষে যাচ্ছে। এবং সুযোগ পেলেই প্রাণপাত করে তা বানচাল করে দিচ্ছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। বুধবার সকালে যেমন কাশ্মীরের সোপোরেতে এনকাউন্টারে দুই জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করল সেনা।
এদিন ভোররাতে সেনার উপরে হামলা চালায় জঙ্গিরা। মোট তিন ঘণ্টার চেষ্টায় জঙ্গিদের খতম করা সম্ভব হয়। ভোররাতে দুই জঙ্গি সোপোরে এলাকায় সেনার উপরে হঠাৎ গুলিবৃষ্টি শুরু করে। এরপরই এনকাউন্টার শুরু হয়ে যায়।

সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাইনগীর এলাকার দুই স্থানীয় জঙ্গি এই হামলা চালিয়েছে। পুলিশ ও সেনার তরফে কেউ শহিদ হননি।
এর কয়েকঘণ্টা আগে পুলওয়ামা জেলার ত্রালে সিআরপিএফের ১৮০ নম্বর ব্যাটেলিয়নের উপরে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হামলা চালাল জঙ্গিরা।












Click it and Unblock the Notifications