কাশ্মীর উপত্যকায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের সোপোরের দ্রুসু গ্রামে সেনার গুলিতে খতম ২ জঙ্গি। শুক্রবার ভোররাতের এই ঘটনার পর থেকে সোপোর জুড়ে চলছে তল্লাশি অভিযান।
জম্মু ও কাশ্মীরের সোপোরের দ্রুসু গ্রামে সেনার গুলিতে খতম ২ জঙ্গি। শুক্রবার ভোররাতের এই ঘটনার পর থেকে সোপোর জুড়ে চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে,এর আগে দু'জন জঙ্গির খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করে দেয় নিরাপত্তা বাহিনী। এরপর সেনার সঙ্গে লড়াইয়ের পর ২ জঙ্গিকে গুলিবদ্ধ করে বাহিনী। ২ জঙ্গি নিকেশের পরও চলছে এলাকা জুড়ে তল্লাশি। উল্লেখ্য, বৃহস্পতিবার ও এক হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ শানালে সে খতম হয় এনকাউন্টারে। সেই ঘটনাস্থল ছিল কুপওয়ারা। আর এবার সোপোর।
পুলিশ জানিয়েছে, কুপওয়ারার ঘটনায় নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে ইনসাস রাইফেল সহ একাধিক আগ্নেয়াস্ত্র। এদিকে, আজকের ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, এলাকায় বিভিন্ন প্রশাসনিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ছিল ওই নিহত ২ জঙ্গির বিরুদ্ধে। তাদের খোঁজে তল্লাশিও চলেছে বহুদিন ধরে।












Click it and Unblock the Notifications