কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ২ লস্কর জঙ্গি, পুলওয়ামায় চলছে গুলির লড়াই

কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ ২ লস্কর জঙ্গি, পুলওয়ামায় চলছে গুলির লড়াই

কাশ্মীরের পুলওয়ামায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ। নিকেশ ২ জঙ্গি। গতকাল রাত থেকে পুলওয়ামায় চলছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই জঙ্গি মারা গিয়েছে। তার মধ্যে এক লস্কর জঙ্গি রয়েছে। এখনও পুলওয়ামায় গুলির লড়াই চলছে। ফের কাশ্মীরের আকাশে দেখা দিয়েছে ড্রোন।

কাশ্মীরে এনকাউন্টার

কাশ্মীরে এনকাউন্টার

গতকাল রাত থেকেই কাশ্মীরের পুলওয়ামায় শুরু হয়েছে সেনা জঙ্গি সংঘর্ষ। রাতভর চলেছে গুলির লড়াই। সকালে ফের গুলি বিনিময় শুরু হয় জঙ্গিদের সঙ্গে। গতকাল রাতেই জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে নতুন করে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে।

নিকেশ দুই জঙ্গি

নিকেশ দুই জঙ্গি

সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে প্রথমে টুইট করে জানানো হয় ২ অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে এনকাউন্টার। পরে জানানো হয়েছে মৃত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর ই তৈবার সদস্য। পাকিস্তানি লস্কর জঙ্গি আবু হউরাইয়ার মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। একই সঙ্গে ২ স্থানীয় জঙ্গিও মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এখনও চলছে গুলির লড়াই।

ড্রোন হামলা

ড্রোন হামলা

কয়েকদিন আগেই কাশ্মীরের জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। তারপরেই কুমপওয়ারা সহ একাধিক এলাকায় ড্রোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কাশ্মীরের ১১ জন সরকারি কর্মীকে জঙ্গি যোগে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে ইন্ডায়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতার দুই ছেলেও রয়েছে। আজ ফের কাশ্মীরের আকাশে ড্রোন উঁকি দিয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে আরনিয়া সেক্টরে ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী ড্রোন লক্ষ্য করে গুলি চালায়।

ভারতে নাশকতার ছক

ভারতে নাশকতার ছক

ভারতে নাশকতার ছক কষছে জঙ্গিরা। বিহারে শ্রমিক স্পেশাল ট্রেনে হামলা চালানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। রাজস্থানে গতকাল রাত থেকে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। জঙ্গিরা হামলা চালাতে পারে খবর পেয়েছে গোয়েন্দারা তারপরেই সতর্কতা জারি করা হয়েছে রাজস্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+