ফের দিল্লি, পুরুষ বন্ধুদের চোখের সামনেই গণধর্ষিতা দুই কিশোরী

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : দিল্লি আছে দিল্লিতেই। নির্ভয়া কাণ্ডের পরে দেশের রাজধানীর চিত্রটা যে একই রয়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল। বৃহস্পতিবার রাতে পুরুষ বন্ধুদের সামনেই গণধর্ষণকরা হল ১৭ ও ১৮ বছরের দুজন মেয়েকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা নাগাদ দিল্লির আমনবিহারে দুই পুরুষ বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল দুই কিশোরী। মেট্রো স্টেশনের কাছে জায়গাটি নির্জন ছিল। সেখানেই তাঁদের উপরে আক্রমণ নেমে আসে।

ফের দিল্লি, পুরুষ বন্ধুদের চোখের সামনেই গণধর্ষিতা দুই কিশোরী

অভিযোগ, চারজন পুরুষ প্রথমে কিশোরীদের পুরুষ বন্ধুদের মারধর করে এবং তাঁদের আটকে রেখেই একেবারে চোখের সামনে মেয়ে দুজনকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, যাতে এই ঘটনার পরে কেউ পুলিশের কাছে অভিযোগ দায়ের না করে সেজন্য এই চারজনকে শাঁসিয়েও যায় দুর্বত্তরা।

ঘটনার পরে মেয়ে দুটি ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে তাদের ধর্ষণই করা হয়েছে। মেয়ে দুজনের কাছে বর্ণনা শুনে চার ধর্ষককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত বলেই মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+