ঝাড়ফুকের নামে দুই তান্ত্রিকের মারধর, মৃত গর্ভবতী যুবতী

আগ্রা, ১৩ জুলাই : তন্ত্র সাধনার নামে দুই তান্ত্রিকের মারধরের জেরে মারা গেলেন এক গর্ভবতী যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার একটি গ্রামে। জানা গিয়েছে, দুই অভিযুক্ত তান্ত্রিক ঝাড়ফুকের নামে যুবতীকে বেদম প্রহার করেন।

সেই মার সহ্য করতে না পেরেই গর্ভবতী যুবতীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেয়েই অভিযুক্ত দুই তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

ঝাড়ফুকের নামে দুই তান্ত্রিকের মারধর, মৃত গর্ভবতী যুবতী

জানা গিয়েছে, মৃত যুবতীর একটি মেয়ে সন্তান রয়েছে। এরপরে গর্ভে ফের একটি মেয়ে সন্তান আসে। অভিযোগ, এদিকে শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল পুত্র সন্তান। সেজন্যই ঝাড়ফুকের আশ্রয় নেওয়া হয়।

অভিযোগ, দু'দিন আগে ২ জন তান্ত্রিক বাড়িতে আসেন। তারা বলে, যুবতীকে কোনও এক 'অশুভ শক্তি' ভর করে রেখেছে। ফলে ঝাড়ফুক করতে হবে। এইপরে যুবতীকে যমুনা নদীর তীরে নির্জয় জায়গায় নিয়ে গিয়ে সারা গায়ে বালি মাখানো হয়। তারপরে গরম চিমটে দিয়ে সারা গায়ে ছ্যাঁকা দেওয়া হয়। ও মারধর করা হয়।

এর জেরেই মারা যান ওই যুবতী। ঘটনার পরে শ্বশুর বাড়ির লোক পালিয়ে গেলেও গ্রামবাসীরা দুই তান্ত্রিককে ধরে রেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+