লালকেল্লার কাছে দুই সন্দেহজনক আইএস জঙ্গিকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই সন্দেহভাজন জঙ্গিকে লাল কেল্লার সামনে থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে সেকথা জানা গিয়েছে। দুজনেই কাশ্মীরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে খবর।

দুই সন্দেহভাজন জঙ্গিকে লাল কেল্লার সামনে থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রে সেকথা জানা গিয়েছে। দুজনেই কাশ্মীরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে খবর।

লালকেল্লার কাছে দুই সন্দেহজনক আইএসআইএস জঙ্গি গ্রেফতার

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পারভেজ ও জামশেদ। এরা সম্ভবত উপত্যকার আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে পুলিশের সন্দেহ। বৃহস্পতিবার একজনকে গ্রেফতারের পর শুক্রবার আর একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, লালকেল্লার কাছে যে দুই সন্দেহভাজন উপস্থিত হয়েছে, সেই সম্পর্কে নির্দিষ্ট করে ইন্টেলিজেন্স সূত্রে খবর ছিল। আর সেই সূত্র ধরেই খোঁজ করে দুই সন্দেহভাজন কাশ্মীরের বাসিন্দার সন্ধান পুলিশের হাতে এসেছে। এরা কাশ্মীরের বাসিন্দা। কতদিন ধরে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ও কোন পরিকল্পনা তাদের ছিল তা হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা চালাবে। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা রাজধানীতে এসেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+