দিল্লিতে নাশকতার ছক বানচাল কলকাতা পুলিশের, ধৃত ২ জামাত জঙ্গি
দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করে ২ বাংলাদেশী জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা ও পশ্চিমবঙ্গ পুলিশ।
দিল্লিতে বড়সড় নাশকতার ছক বানচাল করে ২ বাংলাদেশী জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা ও পশ্চিমবঙ্গ পুলিশ। দুই ভিন রাজ্যের পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে বাংলাদেশী জঙ্গি রুবেল আহমেদ ও মুশারফ হুসেন।

রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষছিল ওই দুই জঙ্গি। এমনটাই অভিযোগ ছিল পুলিশের কাছে। উল্লেখ্য, ১৫ অগাস্টের আগে দিল্লি জুড়ে ব্যাপক নিরাপত্তা রয়েছে। তার আগেই পুলিশের কাছে এই জঙ্গিদের সম্পর্কে খবর আসতে থাকে। পুলিশ জানতে পারে, বাংলাদেশের এই দুই জামাত জঙ্গি পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে। আর তারা উত্তরপ্রদেশে বসে দিল্লিতে নাশকতার ছক কষছে। খবর মিলতেই কলকাতা পুলিশের এসটিএফ -এর সহায়তায় দুই জঙ্গিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।
এদিকে, কিছুদিন আগেই জাতীয় তদন্তকারী এজেন্সির হাতে ধরা পড়ে কুখ্যাত জঙ্গি সইদ মুনির , আশিক বাবা, তারিক আহমেদ দার। পুলিশ জানিয়েছে, ওই ধৃত জঙ্গিরাই এই নাশকতার ছক সম্পর্কে পুলিশকে বহু তথ্য দিয়েছে।












Click it and Unblock the Notifications