হায়দরাবাদের স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা! ক্যারাটে অনুশীলনের সময় প্রাণ গেল ২ ছাত্রীর, আহত আরও ৫

বৃহস্পতিবার হায়দরাবাদের এক স্কুলের স্টেজের ছাদ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয় এবং আরও ৫ জন আহত হয়। ওই সময় ছাত্রছাত্রীরা ক্যারাটে অনুশীলন করছিলেন।

হায়দরাবাদের এক স্কুলের স্টেজের ছাদ ভেঙে পড়ে প্রাণ গেল ২ ছাত্রীর। আরও ৫ ছাত্র গুরুতরভাবে জখম হয়। ক্যারাটে অনুশীলন চলার সময়ই ছাদের একটি অংশ ভেঙে পড়ে।

হায়দরাবাদের স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২

বৃহস্পতিবার বিকেলে কুকাটপল্লির নিউ সেঞ্চুরি স্কুলে ক্যারাটে অনুশীলন চলছিল। সেসময়ই ছাদের অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ৯ বছরের মনিকীর্তনা ও ৮ বছরের চন্দনা। তারা দুজনেই চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিল। সেই সঙ্গে আহত হয় তাদের ৫ সহপাঠী - নিকিতা, নরেশ, সন্দীপ, সহস্রা ও দিব্যা শ্রী।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় অনুপমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে কি কারণে ওই ছাদ ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ। মাধপুরের ডিসিপি এ ভেঙ্কটেশ্বর রাও জানিয়েছেন, পুলিশ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি গাফিলতির মামলা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+