তিন জওয়ানকে খুন করল পাকিস্তানি সেনা, একজনের কেটে নেওয়া হল গলা!

পাকিস্তানি সেনার হাতে তিন ভারতীয় জওয়ান খুন হয়েছেন। এর মধ্যে একজনকে আবার গলা কেটে খুন করা হয়েছে।

শ্রীনগর, ২২ নভেম্বর : সীমান্তে পাকিস্তানি জঙ্গিদের পাশাপাশি পাক সেনার সন্ত্রাস অব্যাহত। এদিন ২ জঙ্গিকে এনকাউন্টারে খতমের ঘটনা সামনে আসার পরপরই জানা গিয়েছে, পাকিস্তানি সেনার হাতে তিন ভারতীয় জওয়ান খুন হয়েছেন। এর মধ্যে একজনকে আবার গলা কেটে খুন করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে গত মাসের পরে ফের একবার এমন কাজ করেছে পাকিস্তানি কম্যান্ডো। সীমান্তে মাছাল নামে এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

তিন জওয়ানকে খুন করল পাকিস্তান সেনা, ১ জনের কেটে নেওয়া হল গলা

পাকিস্তানি সেনার এই গর্হিত কাজের বদলে কড়া প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ার করেছে ভারতীয় সেনা। মনে করা হচ্ছে, এই কাজ সংঘটিত করেছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সীমান্তের এপারে ঢুকে সেনা খুন করে তারা আবার পালিয়ে গিয়েছে।

এর আগে সিপাই মনদীপ সিংকে পাকিস্তানি সেনার মদতে খুন করে জঙ্গিরা। পাকিস্তান অধীকৃত কাশ্মীরে মনদীপ ঢুকে পড়লে সেনার কভার ফায়ারের আড়ালে জঙ্গিরা তাঁকে খুন করে। এবারও ভারতীয় সেনার উপরে হামলা চালিয়ে একই কাজ করল পাকিস্তানি সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+