কর্ণাটকে এটিএমের টাকা লুঠ করা দুষ্কৃতীরা পুলিশকে গুলি চালাল তেলঙ্গানায়! আতঙ্ক দুই রাজ্যেই

Bidar, Karnataka: ভয়াবহ দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের আফজলগঞ্জে! বুধবার সন্ধ্যায় পুলিশকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতী দল। পুলিশ সূত্রে খবর, ডাকাতি করে পালানোর সময় দুই নিরাপত্তারক্ষীকে খুন করে ওই দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বিদার পুলিশ। ইতিমধ্যে দুষ্কৃতীদের ধরতে স্পেশাল টিম পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রে খবর, বিদার পুলিশের একটি টিম খবর পেয়ে পৌঁছে যায় হায়দরাবাদে। সেখানে আফজলগঞ্জে দুই দুষ্কৃতীর মধ্যে একজনকে চিহ্নিত করতে পারে পুলিশ। তাকে ধরতে যাওয়ার সময়েই হঠাত করেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী। পাল্টা পুলিশের তরফেও গুলি চালানো হয়। দুই পক্ষের গোলাগুলিতে একজন গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bidar Karnataka

বলে রাখা প্রয়োজন, ঘটনার সুত্রপাত বৃহস্পতিবার সকালে। বিদারের জেলা সদর শহরের একটি এসবিআইয়ের এটিএমে টাকা ভর্তি করতে গিয়ে ডাকাতের কবলে পড়ে নিরাপত্তা রক্ষীরা। মুহূর্তের মধ্যে শিবাজি চকে অবস্থিত ওই এটিএমটি একেবারে শূন্য করে দেয় ডাকাতদল।

জানা যায় এদিন সকালে টাকা নিয়ে একটি গাড়ি এসে দাঁড়ায় এটিএমের সামনে। তারপর সেখান থেকে টাকা নামিয়ে এটিএমে ভর্তি করা শুরু হয়। সেইসময়ই অজ্ঞাত পরিচয়ের দুই যুবক বাইকে করে এসে নগদ ৯৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাস্তার সিসিটিভি ফুটেজ।

সেখানে দেখা যাচ্ছে দুই যুবককে। এদের মধ্যে একজন রয়েছে বাইকে। অপরজন টাকা ভর্তি ট্যাঙ্ক নিয়ে তাড়াহুড়ো করে বাইকে ওঠার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে এই ছবি দেখার পরই ওই ডাকাতদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। সূত্র মারফৎ জানা যায়, দুষ্কৃতীরা তাঁদের অপরাধ ঢাকতে আট রাউন্ডগুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনার সূত্র ধরেই হায়দরাবাদের আফজলগঞ্জে পুলিশ যায় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+