সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! ২ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ, বড় ক্ষতি হল সেনারও

দশেরার উৎসবের আবহ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরের সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের।

দশেরার উৎসবের আবহ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরের সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের। লাইন অব কন্ট্রোলের সুন্দরবাণী সেক্টরে দুই পাকিস্তানে অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল সেনা। তাদের আটকাতে গিয়ে বন্দুকের লড়াইয়ে প্রাণ গেল তিন ভারতীয় নিরাপত্তা জওয়ানেরও।

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! ২ পাকিস্তানি জঙ্গি নিকেশ

পাশাপাশি একজন জওয়ান আহত হয়েছেন বলে খবর। জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। দুই জঙ্গিই পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল।

রবিবার আর একটি ঘটনায় রাজস্থানের শ্রীগঙ্গানগর সীমান্ত এলাকায় এক জঙ্গিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিকেশ করেছে। কৈলাশ পোস্ট দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বছর ৩০ এর ওই যুবক। বিএসএফ জওয়ানদের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ওই জঙ্গি।

সেনা এনকাউন্টারের পর কাশ্মীরেই কুলগাম এলাকায় বিস্ফোরক ফেটে ছয়জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সেনা-পুলিশ ফের চিরুনি তল্লাশিতে নেমেছে। কোথাও বিস্ফোরক লুকোনো রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+