BreakingNews: গুলির লড়াইয়ে দুই পাক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা, শহিদ দুই জওয়ান

সীমান্তে বড়সড় সাফল্য। দুই পাক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। তবে দুপক্ষের গুলির লড়াইয়ে সেনার দুই জওয়ান শহিদ হয়েছেন। এমনটাই ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে।

সীমান্তে বড়সড় সাফল্য। দুই পাক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। তবে দুপক্ষের গুলির লড়াইয়ে সেনার দুই জওয়ান শহিদ হয়েছেন। এমনটাই ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার পর সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সীমান্তে।

দীর্ঘদিন পর সীমান্তে ফের গুলির আওয়াজ

দীর্ঘদিন পর সীমান্তে ফের গুলির আওয়াজ

সেনা আধিকারিকরা জানাচ্ছে, দীর্ঘদিন পর সীমান্তে ফের গুলির আওয়াজ। শুধু তাই নয়, সাম্প্রতিক কালে আন্তজাতিক সীমান্তে এটি দ্বিতীয় ঘটনা। যেখানে সীমান্ত পাড় হতেই গুলি করে মারা হল দুই জঙ্গিকে। উল্লেখ্য, দীর্ঘদিন তেমনভাবে সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা যায়নি পাকসেনা। যদিও গত ২৪ ঘন্টা আগে পাকসেনার তরফে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে শেলিং করার খবর সামনে এসেছে। আর তা আসার পর কার্যত সেনাবাহিনীকে হাই-অ্যালার্টে রাখা হয়। কার্যত শেলিংয়ের ফাঁকে জঙ্গিদের সীমান্ত পার করার সুযোগ করে দেয় পাকসেনা। আর সেই সুযোগে এদিন দুই জঙ্গি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনি গুলি ছুঁড়তে থাকে। পাল্টা সেনাবাহিনীর দিকেও টার্গেট করে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে গোলাগুলি। আর তাতেই দুই জঙ্গি খতম হয়। যদিও দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই জওয়ান শহিদ হয়েছেন বলে খবর জানা যাচ্ছে।

ব্যাপক তল্লাশি অভিযানে বড় সাফল্য

ব্যাপক তল্লাশি অভিযানে বড় সাফল্য

জানা যাচ্ছে, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যাপক পরিমাণে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। বিশেষ করে সুন্দরবনির দাদালে, রাজৌরি সেক্টর দিয়ে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে বলে খবর আসে সেনাবাহিনীর কাছে। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতেই এই সমস্ত অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান গত কয়েকদিন ধরে চালায় সেনা-জওয়ানরা। আর সেনাবাহিনীর পাতা ফাঁদে এদিন পা দিয়ে ফেলে জঙ্গিরা। সেনা জওয়ানরাও কার্যত সবরকম প্রস্তুতি নিয়ে ছিল।

জঙ্গলে জঙ্গিদের টার্গেট করে ভারতীয় সেনা

জঙ্গলে জঙ্গিদের টার্গেট করে ভারতীয় সেনা

সেনার মুখপাত্র জানাচ্ছেন, দাদালের জঙ্গলে জঙ্গিদের টার্গেট করে ভারতীয় সেনার জওয়ানরা। প্রথমে তাঁদের অ্যালার্ট করা হয়। আর এরপরেই জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সেনাবাহিনী। তবে জঙ্গিরা পাল্টা গুলি ছোঁড়ে। তাঁদের হাতে হ্যাণ্ড গ্রেনেড ছিল। তা থেকে শেলিং করা হয়। তবে সেনাবাহিনীর কড়া প্রত্যাঘাতে খতম হয় দুই পাক জঙ্গি। এই ঘটনার পরেই সীমান্তে আরও কড়া ভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও জম্মু-কাশ্মীরেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

৪৮ ঘণ্টায় ৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী

৪৮ ঘণ্টায় ৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী

শেষ ৪৮ ঘণ্টায় ৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। একের পর এক ঘটনায় জঙ্গিদের পাকড়াও করতে গেলে তারা পাল্টা গুলি করে। জবাবে গুলি চালাতে বাধ্য হয় সেনা। ফলে এনকাউন্টার শুরু হয়। যার জেরে বুধবার কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভূস্বর্গের একাধিক এলাকায়। পুলওয়ামা থেকে শুরু করে একাধিক এলাকাতে কার্যত ধরপাকড় চালিয়ে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+