গড়চিরোলিতে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়, মৃত ২

মহারাষ্ট্রের গড়চিরোলিতে ফের নকশালদের সঙ্গে গুলিবিনিময় নিরাপত্তা বাগিনীর। রবিবার সকাল থেকে শুরু হয়েছে সংঘর্ষ। সূত্রের খবর ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই নকশানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৬ জন।

মহারাষ্ট্রের গড়চিরোলিতে ফের নকশালদের সঙ্গে গুলিবিনিময় নিরাপত্তা বাগিনীর। রবিবার সকাল থেকে শুরু হয়েছে সংঘর্ষ। সূত্রের খবর ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই নকশানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৬ জন। দুই নকশানের দেহ উদ্ধার করতে পেরেছে পুলিস।

গড়চিরোলিতে নকশালদের সঙ্গে গুলিবিনিময়, মৃত ২

রবিবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে গড়চিরোলিতে অভিযান শুরু করেছিল বাহিনী। নকশাল ভাস্কর নামে এক নেতার লুকিয়ে রয়েছে এলাকায় এমনই খবর ছিল পুলিসের কাছে। সেইমতো অভিযান শুরু করলেই নকশালরা প্রতিরোধ গড়ে তোলে। পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনীও।

সূত্রের খবর এই নকশাল ভাস্করই ১ মে পুলিসের উপর হামলার মূল চক্রী ছিল। পুলিসের দাবি সেই অপারেশনে আহত হয়েছিল ভাস্কর। কয়েকদিন আগেই তার স্ত্রীর মৃত্যু হয় পুলিসের গুলিতে। গড়চিরোলির জঙ্গলে এখনও ভাস্করের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিস।

শনিবার ছত্তিশগড়ে বাস্তারে তিনটি পৃথক এনকাউন্টারে ৬ জন নকশালের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছিল গুলিবিনিময়। শনিবার বিকেল পর্যন্ত সেই সংঘর্ষ চলে। সুকমা, দান্তেওয়াড়া এবং বীজাপুর তিন জেলাতেই নকশালদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে শনিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+