৯০০টি আইফোন চুরি করে দিল্লিতে গ্রেফতার!

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : দক্ষিণ দিল্লির মাহিপালপুর এলাকায় আইফোন বোঝাই ট্রাক ডাকাতি করে লুঠের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ট্রাকে মোট ৯০০টি আইফোন ৫এস মোবাইল ছিল যার বাজার মূল্য ২.২৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের নাম মেহতাব আলম (২৪) ও আরমান (২২)। তারা মাহিপালপুরেরই বাসিন্দা। মেহতাবকে মাহিপালপুর থেকেই গ্রেফতার করা হয়, এদিকে আরমানকে দক্ষিণ দিল্লিরই রংপুরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

৯০০টি আইফোন চুরি করে দিল্লিতে গ্রেফতার!

ধৃতদের কাছ থেকে ৯০০টি আইফোন ও একটি চোরাই গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরাধ করার জন্যই গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর।

আইফোন বোঝাই ট্রাকটি যখন দক্ষিণ দিল্লির ওখলা এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় যাচ্ছিল, তখনই ট্রাক ড্রাইভারকে মেরে বন্দি করে রাজোখরি ফ্লাইওভারের কাছে ডাকাতি সম্পন্ন করে। দ্বারকা লিঙ্ক রোডের কাছে ড্রাইভারকে ফেলে রেখে দুই যুবক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ভোলা, প্রদীপ, রাহুল, জীতেন্দ্র নামে আরও কয়েকজনের নাম নিয়েছে ধৃতরা। সকলে মিলেই এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে তারা। বাকীদের খোঁজে আপাতত পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+