উত্তরপ্রদেশে কাশ্মীরিদের ওপর মারধরের ঘটনায় পুলিশের জালে ১ জন
রাস্তায় তখন ট্রাফিকের ব্যস্ততা। গতিতে চলছে গাড়ি। আর রাস্তার ঠিক একপাশে সারি দিয়ে বসে অন্যান্য় দিনের মতোই ফল বিক্রি করছিলেন ২ কাশ্মীরি ব্য়বসায়ী।
রাস্তায় তখন ট্রাফিকের ব্যস্ততা। গতিতে চলছে গাড়ি। আর রাস্তার ঠিক একপাশে সারি দিয়ে বসে অন্যান্য় দিনের মতোই ফল বিক্রি করছিলেন ২ কাশ্মীরি ব্য়বসায়ী। তাঁদের আশপাশে ছিলেন বাকি ফল বিক্রেতারাও। আচমকা কয়েকজন গেরুয়া পাঞ্জাবি পরিহিত যুবক এই কাশ্মীরিদের উপর চড়াও হন। চলে লাঠিপেটা, মারধর। ঘটনাস্থল যোগীরাজ্য লখনৌয়ের দালিগঞ্জ।

Two Kashmiri vendors were thrashed by several men wearing saffron shirts on a busy road in Lucknow on Wednesday. Lucknow police have arrested one person in connection with this incident
— ANI Digital (@ani_digital) March 7, 2019
Read @ANI Story | https://t.co/UedNIsoY93 pic.twitter.com/Rn9Rep72Mq
মারধরের সময় মুহূর্তে ছুটে আসেন আশপাশের লোকজন। জিজ্ঞাসা করা হয়, কেন এভাবে মারধর করা হচ্ছে দুই ব্য়বসায়ীকে?যাঁরা সুদূর কাশ্মীর থেকে এসেছেন শুকনো ফল বিক্রি করতে। ওই ২ যুবককে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা। পাশাপাশি, পুলিশকে ডাকার হুমকিও দিতে থাকেন স্থানীয়রা। এতে হামলাকারীদের দাবি, 'পুলিশকে ডাকার হলে ডেকে নিন'! এদিকে, ধস্তাধস্তি চলতে থাকে। একজন কাশ্মীরি যুবক তখন তাঁদের ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করতে থাকেন।
Man seen in viral video thrashing Kashmiri street vendors in Lucknow has been arrested by Police.More details awaited. pic.twitter.com/uHzlIAvPOX
— ANI UP (@ANINewsUP) March 7, 2019
Kalanidhi Naithani,SSP: A man was seen in a viral video thrashing a Kashmiri street vendor in Lucknow, the vendor was later saved by locals. The culprit Bajrang Sonkar has been arrested by Police. Sonkar has criminal background and has 12 cases including a murder case against him pic.twitter.com/MdGNNlV4la
— ANI UP (@ANINewsUP) March 7, 2019
এমন সময় ওই হামলাকারীরা কাশ্মীরিদের থেকে তাঁদের পরিচয়পত্র চান। এরপরই স্থানীয়রা ক্ষোভে ফুঁসতে থাকেন। পুলিশকে ডাকা হয়। তড়িঘড়ি পুলিশ এসে গ্রেফতার করে ১ জনকে। ধৃতকে গেরুয়া পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। ঘটনার সত্যতা শিকার করে পুলিশ গ্রেফতারি সম্পর্কেও বিভিন্ন তথ্য দিয়েছে।












Click it and Unblock the Notifications