২৪ ঘন্টার মধ্যে খুন বিহার ও ঝাড়খণ্ডের দুই সাংবাদিক

পাটনা, ১৪ মে : মাত্র ২৪ ঘন্টার মধ্যে দুই পড়শি রাজ্য বিহার ঝাড়খণ্ডে খুন হলেন দুই প্রবীন সাংবাদিক।

শুক্রবার সন্ধ্যায়, হিন্দি দৈনিক হিন্দুস্তানের ব্যুরো চিফ রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ ঘন্টার মধ্যে খুন বিহার ও ঝাড়খণ্ডের দুই সাংবাদিক

সিওয়ান রেলস্টেশনের কাছে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটর বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথারি গুলি চালায়। মোট ৫টি গুলি সাংবাদিকের গায়ে লাগে। তারই জেরে মৃত্যু হয় তাঁর। সাংবাদিকতা জীবনে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই খুনের পিছনে মূল উদ্দেশ্যে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরেও এই খুন হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে ঝাড়খণ্ডের চত্র জেলায় বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে খুন করে একদল দুষ্কৃতী। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ৩৫ বছরের অখিলেশ প্রতাপ সিং কাজ করতেন। গ্রামের পঞ্চায়েত সদনের সামনেই তাকে গুলি করে মারা হয়। তবে দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা যায়নি। এই ঘটনাতেও তদন্ত করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+