HMPV First Case in India: ভারতে ভয় ধরাচ্ছে নয়া চিনা ভাইরাস, আক্রান্ত আরও এক শিশু
HMPV First Case in India: চিনের পর ভারতের মাটিতেও বিপদ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus (HMPV)। ইতিমধ্যে কর্নাটকে একটি ৮ বছরের শিশুর মধ্যে নয়া এই ভাইরাস পাওয়া গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এর মধ্যেই আরও এক শিশুর মধ্যেও মিলল নয়া এই চিনা ভাইরাস।
জানা যাচ্ছে, একটি তিন মাসের শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus (HMPV) এর নমুনা পাওয়া গিয়েছে। আর এরপরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একের পর এক এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার। ডাক দেওয়া হয়েছে জরুরি বৈঠকে (HMPV First Case in India) ।

যেখানে স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সহ একাদ্ঘিক প্রশাসন, স্বাস্থ্য আধিকারিক, গবেষকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। যদিও মানুষকে এখনই আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত সাবধানতা যাতে নেওয়া হয় সেই কথাও বলা হয়েছে।
জানা যাচ্ছে, দুটি শিশুই বিদেশ কিংবা সম্প্রতি চিনে গিয়েছে এমন কোনও ইতিহাস নেই। এমনকি পরিবারের তরফেও কেউ দেশের বাইরে যাননি। দীর্ঘ সময় ধরে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। সম্প্রতি বেসরকারি একটি ল্যাবে এই সংক্রান্ত নমুনা পরীক্ষা করা হয়।
সম্প্রতি ফলাফল সামনে আসে। আর এরপরেই দেখা যায়, দুজনেই হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus (HMPV) এ আক্রান্ত। আর এরপরেই বেসরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। একেবারে কড়া নজর রাখা হচ্ছে চিকিৎসকদের তরফে।
भारतीय चिकित्सा अनुसंधान परिषद (ICMR) ने कर्नाटक में ह्यूमन मेटान्यूमोवायरस (HMPV) के दो मामलों का पता लगाया है। दोनों मामलों की पहचान कई श्वसन वायरल रोगजनकों के लिए नियमित निगरानी के माध्यम से की गई थी, जो देश भर में श्वसन संबंधी बीमारियों की निगरानी के लिए ICMR के चल रहे… pic.twitter.com/VRDs0GvMj0
— ANI_HindiNews (@AHindinews) January 6, 2025
ইতিমধ্যে সতর্কতাও জারি করা হয়েছে।
সতর্কতামূলক নির্দেশিকাতে বলা হয়েছে - IHIP পোর্টালের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা (ILI) এবং গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের (SARI) ক্ষেত্রে দ্রুত রিপোর্ট করতে হবে। সন্দেহজনক ক্ষেত্রে কড়া ভাবে প্রোটোকল এবং সতর্কতা অবলম্বন বাধ্যতামূলক করা হয়েছে। সঠিক পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য হাসপাতালগুলিকে SARI কেস এবং ল্যাব-নিশ্চিত ইনফ্লুয়েঞ্জা কেসগুলির যথাযথ ডকুমেন্টেশন বজায় রাখতে হবে৷
অক্সিজেনেরপ্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, ব্রঙ্কোডাইলেটর এবং কাশির সিরাপ ব্যবহারের কথা বলা হয়েছে। কেন্দ্রের তরফে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে একের পর এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus (HMPV) এর নমুনা পাওয়ায় তীব্র আতঙ্কের ছবি ধরা পড়েছে সে রাজ্যে।












Click it and Unblock the Notifications