যোগীরাজ্যে ফের আতঙ্ক! উন্নাওতে ২ বালিকার দেহ উদ্ধার ঘিরে তোলপাড়

হাথরাসের ক্ষত এখনও ভারতের বুক থেকে মোছেনি। উত্তরপ্রদেশের বুকে হাথরাসে ১৯ বছরের তরুণীর মৃত্যু ঘিরে কয়েক মাস আগেই উত্তাল হয়েছে গোটা দেশ। এবার সেই যোগীর শাসনে থাকা উত্তরপ্রদেশের উন্নাওতে দুই দলিত সম্প্রদায়ভূক্ত বালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

যোগীরাজ্যে ফের আতঙ্ক! উন্নাওতে ২ বালিকার দেহ উদ্ধার ঘিরে তোলপাড়

এদিন উত্তরপ্রদেশের উন্নাওতে দুই বালিকার দেহ উদ্ধার ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়। বালিকাদের দেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা থেকে প্রশাসনকে বাধা দেয় স্থানীয়রা। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে স্থানীয়রা। তাছাড়াও বালিকাদের পরিবারের ৪ জনকে আটকে রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে বাসিন্দারা। এদিন সকালে একটি ক্ষেতে এই দুই বালিকার দেহ পড়ে থাকাকে ঘিরে উত্তেজনা শুরু হয়। জানা গিয়েছে এদিন সকালে হাত পা বাঁধা অবস্থায় এই ২ টি দেহ উদ্ধার হয়।এদের মুখ থেকে গ্যাঁজলা ওঠে বলেও খবর। সেই দিক থেকে প্রাথমিকভাবে অনুমান যে সম্ভবত বিষক্রিয়াতে মারা গিয়েছে এই দুই বালিকা। তবে স্থানীয়রা তদন্তের দাবিতে সরব।

এদিকে ওই দুই বালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা ভিডিওগ্রাফ করা হবে বলে খবর রয়েছে। ময়না তদন্তের সময় একটি সরকারি প্যানেল সেখানে উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। তদন্তের ভিডিওগ্রাফও হওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+