Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর অসম সফরের আগেই অসমে উদ্ধার বিস্ফোরক, গ্রেফতার এক আলফা জঙ্গি

এর আগে দুই বার অসম সফরের কথা থাকলেও সিএএ নিয়ে বিক্ষোভের জেরে সেই সফর বালিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আজ শেষ পর্যন্ত তিনি অসম সফরে পৌঁছান। আজ বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষর উজ্জাপন করতে কোকরাঝাড়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তবে তার আগেই অসমের গুয়াহাটিতে দুটি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় এক আলফা জঙ্গিকে।

মোদীর অসম সফরের আগেই অসমে উদ্ধার বিস্ফোরক, গ্রেফতার এক

কয়েকদিন আগেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক বোড়ো শান্তি চুক্তি। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৯৮৬ সাল থেকে চলা অসমের অশান্তি ও বিচ্ছিনতাবাদ শেষ হবে। কেন্দ্র নিষিদ্ধ সংগঠনের দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্ববানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন। পৃথক বোড়োল্যান্ড রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটির সংগঠনের মূল দাবি থেকে সরে আসার কথা সংগঠনগুলি মেনে নেওয়ায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে টানা সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল অসম। গত বছরের ডিসেম্বর মাস থেকে দুই বার পরিকল্পনা ঘোষণা হলেও অসম সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অসমে এক সফর ও বৈঠক হওয়ার কথা থাকলেও উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে তা বাতিল করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। যদিও সেবার নির্দিষ্ট কারণ নিয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দফতর। সেই ঘটনার পর এই প্রথম অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই স্বভাবতই এই সফর নিয়ে টানটান উত্তেজনা সব ক্ষেত্রেই। এদিকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আশান্বিত রাজ্যের শাসকদল।

এদিকে বৃহস্পতিবারই সংসদে বোড়ো শান্তি চুক্তি ও উত্তর-পূর্ব নিয়ে বক্তব্য রেখেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, 'শেষ পাঁচ বছরে উত্তর-পূর্বের সঙ্গে দিল্লির দূরত্ব কমে এসেছে। আগে উত্তর-পূর্বের মানুষের কাছে দিল্লিকে খুব দূরের বলে মনে হত। আজ তাদের দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছে কেন্দ্রের প্রকল্প ও উন্নয়ন। বিদ্যুৎ হোক, রেল বা বিমানবন্দর, মোবাইল সংযোগ, আমরা এই সমস্ত বিষয়ে উন্নয়ন করার চেষ্টা করেছি। আমরা বোড়ো চুক্তি সই করে সেই অঞ্চলে শান্তি আনার চেষ্টা করছি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+