পাঁচ রাজ্যের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে করোনাক্রান্ত ২ অফিসার
পাঁচ রাজ্যের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে করোনাক্রান্ত ২ অফিসার
নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তারা। ফিরলেন করোনা আক্রান্ত হয়ে। ইলেকশন কমিশন জানিয়েছে দুই বর্ষীয়ান অফিসার পাঁচ রাজ্যে ভোট পূর্ববর্তী পরিস্থিতির গ্রাউন্ড রিভিউ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন।

এর জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, কারণ যেভাবে করোনা বাড়ছে তাতে যে কেউ যে কোনওভাবে আক্রান্ত হতে পারে। তাই মণিপুরে ভোট পূর্ববর্তী পরিস্থিতি দেখতে কমিশনের পক্ষ থেকে আর কোনও অফিসারই পর্যবেক্ষণ করতে যাবেন না। কাজ হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন হবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে। ডিসেম্বর মাস থেকে ইলেকশন কমিশন প্রধান এবং ওই দুই অফিসার ওই পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তাঁরা উত্তরপ্রদেশ থেকে কাজ সেরে ফেরেন ৩০ ডিসেম্বর। ৩ জানুয়ারি তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
ইলেকশন কমিশন বেশ চাপে পড়ে গিয়েছে এই ঘটনায়। তাঁরা জানাচ্ছেন, এই দু'জনের সংস্পর্ষে ঠিক কতজন অফিসার এসেছেন। আমরা বলে দিয়েছি সবাইকে আইসলেশনে যেতে। আক্রান্ত ২জনের মধ্যে একজন বাড়ি থেকে কাজ করছেন। অপরজনের শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল।
এদিকে ভারত সহ সারা পৃথিবী জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। নতুন বছরের শুরু থেকেই সারা বিশ্বজুড়ে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। ভারতের জন্য বড় চিন্তার কারণ এখন R-ভ্যালু। যা করোনার দ্বিতীয় ওয়েভের চেয়েও এখন যা বেশি। স্বয়ং নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পাল বলেছেন, এই মুহূর্তে ভারতের আর ভ্যালু ২.৬৯। যা করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমায় যা ছিল তার থেকেও অনেকটাই বেশি। দ্বিতীয় ঢেউয়ের সময় তা ছিল ১.৬৯ শতাংশ যা ইতিমধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে।
এই আর ভ্যালু এই মুহূর্তে ২.৬৯ বলতে বোঝায় একজন মানুষ করোনা সংক্রমিত হলে তিনি ২.৬৯ জন মানুষকে সংক্রমিত করতে পারেন। অর্থাৎ প্রতি ১০০ জন করোনা আক্রান্ত হলে তারা আরও ২৬৯ জন মানুষকে সংক্রমিত করতে পারেন।












Click it and Unblock the Notifications