মুম্বইয়ের কাফে প্যারেড এলাকার মেকার টাওয়ারে আগুন, মৃত ২

মুম্বই কাফে প্যারেড এলাকার নামি আবাসন মেকার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। মঙ্গলবার বোরে বহুতলের ২১ তলায় একটি ফ্ল্যাটে প্রথম আগুন লাগে বলে সূত্রের তরফে জানানো হয়।

মুম্বই, ১৮ অক্টোবর : মুম্বই কাফে প্যারেড এলাকার নামি আবাসন মেকার টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। মঙ্গলবার বোরে বহুতলের ২১ তলায় একটি ফ্ল্যাটে প্রথম আগুন লাগে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

দমকলের আটটি ইঞ্জিন এবং ৬টি জাম্বো ট্যাঙ্কার এবং অ্যাম্বুল্যান্স খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত এলাকায় পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। [ভুবনেশ্বরের এসইউএম হাসপাতালের বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ২২, আহত বহু!]

মুম্বইয়ের কাফে প্যারেড এলাকার মেকার টাওয়ারে আগুন, মৃত ২

প্রাথমিক তদন্তের পর দমকল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২১ তলার এ উইংয়ের একটি অ্যাপার্টমেন্টে সকাল সাড়ে ৬টা নাগাদ প্রথম আগুন লাগে। এই অ্যাপার্টমেন্টের মালিক বাজাজ ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর শেখর বাজাজ বলে জানা গিয়েছে।

দমকলের প্রধান আধিকারিক পি রাহাংদালে জানিয়েছেন, "আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য আগে সবাইকে উদ্ধার করা। দুর্ভাগ্যবশত আমরা পৌঁছনোর আগেই ২ জনের মৃত্যু হয়ে গিয়েছে। মহিলা ও শিশু-সহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+