মহারাষ্ট্রে দ্বিতল বাড়ি ভেঙে মৃত ২, আহত বহু মানুষ
ভিওয়ান্ডি, ৭ অগাস্ট : এদিন সকালে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে এক দ্বিতল বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু সাধারন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দ্বিতল বাড়িটি ভেঙে যাওয়ার পরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আশঙ্কা করা হচ্ছে বাড়িটির নীচে এখনও কমপক্ষে ১০ জন চাপা পড়ে থাকতে পারে।
আহতদের দ্রুত উদ্ধারের প্রয়াস চালাচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মহারাষ্ট্রে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটল। বাড়ির মালিক সহ তিনটি পরিবার এই বাড়িটিতে বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে হনুমান তেকরি এলাকায় অবস্থিত এই দ্বিতল বাড়িটিকে খালি করার জন্য প্রশাসনের তরফে দুদিন আগেই নোটিশ পাঠানো হয়েছিল। বাড়িটির ভিতরে এখনও যারা চাপা পড়ে রয়েছেন তারা এই বাড়িতে বসবাসকারী পরিবারেরই সদস্য বলে জানা গিয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও পর্যন্ত কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রশাসনের তরফে নোটিশ পাঠানোর পরেও কেন তারা বাড়ি ছাড়লেন না সেই নিয়ে প্রশ্ন উঠছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications