ছত্তিশগড়ের বিজাপুরে ফের মাও হানায় শহিদ দুই সিআরপিএফ জওয়ান

ফের একবার মাওবাদী হানায় হিংসা ছড়াল ছত্তিশগড়ে। এখানকার বিজাপুর এলাকার কেশকুতুলে মাওবাদীরা নিরাপত্তা রক্ষীদের ওপরে হামলা চালিয়েছে।

ফের একবার মাওবাদী হানায় হিংসা ছড়াল ছত্তিশগড়ে। এখানকার বিজাপুর এলাকার কেশকুতুলে মাওবাদীরা নিরাপত্তা রক্ষীদের ওপরে হামলা চালিয়েছে। ঘটনায় ইতিমধ্যে দুজন শহিদ হয়েছেন বলে খবর। এছাড়াও কয়েকজনের আহত হওয়ার খবর সামনে এসেছে।

ছত্তিশগড়ের বিজাপুরে ফের মাও হানায় শহিদ দুই সিআরপিএফ জওয়ান

গোটা এলাকা নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে। মাওবাদী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে রাজনন্দগাঁওয়ে গুলির লড়াই চলেছে। এই এলাকা থেকে মাওবাদীদের ব্যবহৃত প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, সুকমা, বিজাপুরের মতো এলাকা সবসময়ই মাওবাদীদের হামলার খবরে শিরোনামে উঠে আসে। আদিবাসী অধ্যুসিত এই এলাকাগুলিতে বরাবরের মাও প্রভাব রয়েছে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বারবারই সংঘর্ষের খবর সামনে আসে। এখন দেখার এদিনের ঘটনায় হতাহতের সংখ্যা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+