কাশ্মীর: কুলগামে জঙ্গি হানায় মৃত এক জঙ্গি সহ ৪ ,শহীদ ১ পুলিশ কর্মী
ভারতীয় সেনার তল্লাশি অভিযানের মধ্যেও জম্মু ও কাশ্মীরে অব্যাহত জঙ্গি হামলা।
শ্রীনগর ,৭ মে: ভারতীয় সেনার তল্লাশি অভিযানের মধ্যেও জম্মু ও কাশ্মীরে অব্যাহত জঙ্গি হামলা। শনিবার রাতে জঙ্গিদের হামলায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে শহীদ হন ১ জন পুলিশ কর্মী, নিহত হয় ১ জঙ্গি।

এছাড়াও পুলিশ- জঙ্গি গুলির লড়াইয়ের বলি হন কাশ্মীরের ২ সাধারণ নাগরিক। জানা গিয়েছে, কুখ্য়াত জঙ্গি ফায়াজ আহমেদ নিহত হয়েছে গুলির লড়াইয়ে। উল্লেখ্য এই ফায়াজকে অনেকদিন ধরেই খুঁজছিল এনআইএ। উধমপুরে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল সে।
অন্যদিকে ঘটনায় আহত হয়েছে আরেক জঙ্গি। জানাগিয়েছে, মিরবাজার এলাকায় জঙ্গিরা একটি গাড়িতে যাওয়ার সময়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এই এলাকায় এক তদন্তের কাজে পৌঁছয় পুলিশ। তখনই হামলা চালায় জঙ্গিরা। কড়া প্রত্যাঘাত করে পুলিশের দলটি। জঙ্গিদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় অস্ত্রও।












Click it and Unblock the Notifications