ফের সীমান্তে পাক বর্বরতা, পুঞ্চে ২ কাশ্মীরবাসী নিহত, আহত দুই শিশু

পাক সেনার গোলাগুলিতে এক কাশ্মীরি দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাদের দুই সন্তানও।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সীমান্তে ফের একবার পাক বর্বরতার নির্লজ্জ চিত্র ফুটে উঠল। পাক সেনার গোলাগুলিতে এক কাশ্মীরি দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাদের দুই সন্তানও।

সেনা জানিয়েছে, এদিন শনিবার সকালে ঘটনাটি ঘটে। কোনওরকম প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। সীমান্তে গুলপুরে ভারতীয় সেনার অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয়।

ফের সীমান্তে পাক বর্বরতা, পুঞ্চে ২ কাশ্মীরবাসী নিহত

এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, এখনও গোলাগুলি চলছে। পাক সেনার জবাব দিচ্ছে ভারতীয় সেনা। সীমান্তে বারবার পাকিস্তান যেভাবে অযথা উত্তেজান তৈরি করছে তাতে ভারতের তরফ উষ্মা প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনার উপরে ফের জঙ্গিরা হামলা চালিয়েছে। টহলরত সেনার উপরে হামলা চালানো হয়। সেই ঘটনায় তিনজন সেনা জওয়ান আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+