গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মৃত দুই নাবালক ভাই

সূত্রের খবর অনুযায়ী দুই ভাইয়ের নাম অজয় ও সাহিল। অজয়ের বয়স ৫ বছর ও তার দাদা সাহিল ১২ বছরের। এদিন সন্ধ্যায় পিথামপুরার জিটি ব্লকের ৩০২ নম্বর ঝুপড়িতে ওই দুই ভাই একাই ছিল। দমকল আধিকারিকের কথায়, প্রথম সিলিন্ডারটি ফাটে, তারপর ফ্রিজে আগুন ধরে যায়।
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। গুরুতর জখম অবস্থায় অজয় ও সাহিলকে পিসিআর ভ্য়ান করে আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষমা করেন।
খবর সূত্র : পিটিআই












Click it and Unblock the Notifications