Manipur News: উত্তপ্ত মণিপুর, কার্ফুর মাঝেই উদ্ধার দুই দগ্ধ দেহ, নিখোঁজ তিন মহিলা সহ ৬
Manipur News: আবারও নতুন করে অশান্তি মণিপুরে। জীবন্ত পুড়িয়ে মারা হল দুই মেইতি পুরুষকে। মণিপুরের জিরিবাম জেলায় কার্ফু জারি থাকাকালীন একটি সংঘর্ষের ঘটনা ঘটে। জেনারেল শাটজাউন চলছে রাজ্য জুড়ে। কুকি-জো সংগঠনর তরফ থেকে এই বনধ ডাকা হয়েছে। কার্ফুও জারি রয়েছে রাজ্যে। তারই মধ্যে এই সংঘর্ষের ঘটনা।
ঘটনায় ৬ জনের কোনও খোঁজ নেই। দুজনের দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার। মণিপুর পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইকে মুইভা সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার ইম্ফলে দুজনের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সোমবার ১০ জন সশস্ত্র ব্যক্তি স্থানীয় থানা ও সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় (Manipur News) ।

এরপর তল্লাশি চলাকালীন দুজনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিন মহিলা ও তিন শিশুর কোনও খোঁজ নেই বলে জানিয়েছেন আইজি। এদিকে, বুধবার ইম্ফল উপত্যকা জুড়ে জেনারেল শাটডাউন বা বনধের ডাক দিয়েছে মেইতি সংগঠন।
৬ জনের সন্ধান চেয়ে এই বনধের ডাক দেওয়া হয়েছে। মেইতিদের দাবি, কুকি জু জঙ্গিরাই তুলে নিয়ে গিয়েছে ওই ৬ জনকে। যাঁদের দেহ উদ্ধার হয়ে গিয়েছে, তাঁদের নাম লাইশরাম বালেন ও মাইবাম কেশো। কুকি রাই তাঁদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একাধিক দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ইন্সপেক্টর জেনারেল আইকে মুইভা জানান, ১০ জনকে গুলি করে মারা হয়েছে, যারা জঙ্গি সন্দেহভাজন। তাদের কাছে একে সিরিজের পিস্তল, ইনসাস রাইফেল, গ্রেনেড ছিল। ছদ্মবেশে হামলা চালাতে গিয়েছিল তারা। তারা থানায় প্রবেশ করার চেষ্টা করলে তাদের গুলি করে মারা হয়।
মণিপুরে অশান্তির পরিস্থিতি জারি রয়েছে এখনও। বেশ কয়েকমাস কেটে গেলেও পরিস্থিতির বদল হয়নি। উল্লেখ্য, কুকি জু সংগঠনের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে মঙ্গলবার। সেখানে বলা হয়েছে, সিআরপিএফ জওয়ানরা তাদের ক্যাম্প থেকে বেরতে না পারে।
বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, যে জওয়ানরা নির্দেশ লঙ্ঘন করবেন, তাঁদের নিজেদের ঝুঁকি নিয়ে করবেন। যে ১০ জনকে জঙ্গি সন্দেহে মারা হয়েছে, তাদের মৃত্যুর জন্য সিআরপিএফ জওয়ানদের ক্ষমা চাইতে হবে, এমনটাই বলা হয়েছে নির্দেশে।
গত বৃহস্পতিবার ৩১ বছরের এক শিক্ষিকাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জিবিরামে। তারপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications