মনিপুরের চান্দেলে আইইডি বিস্ফোরণ, মৃত অসম রাইফেলসের ২ জওয়ান

জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলসের দুই জওয়ানের। সোমবার ভোরের দিকে ঘটনাটি ঘটে মনিপুরের চান্দেল জেলায়। ঘটনায় আহত হয়েছেন আর ছয়জন।

জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলসের দুই জওয়ানের। সোমবার ভোরের দিকে ঘটনাটি ঘটে মনিপুরের চান্দেল জেলায়। ঘটনায় আহত হয়েছেন আর ছয়জন।

মনিপুরের চান্দেলে আইইডি বিস্ফোরণ, মৃত অসম রাইফেলসের ২ জওয়ান

মনিপুরের চান্দেল জেলায় মায়ানমার সীমান্তের কাছে আধা সামরিক বাহিনীর টহল চলছিল। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল মনিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৬৪ মিকি দূরে।
ঘটনাস্থলেই এক আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় অপর একজন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

মৃত জওয়ানরা হলেন, ইন্দ্র সিং এবং সোহান ল্যান।

দীর্ঘদিন পরে মনিপুরে এই ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটল। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত বাহিনীকে এলাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। এখনও পর্যন্ত কেউই ঘটনার দায় স্বীকার করেনি।

এর আগে ১৫ জুন অসম রাইফেলসের জওয়ানদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় এক জওয়ানের মৃত্যু হয়েছিল এবং চারজন আহত হয়েছিলেন। সেই সময় ঘটনার দায় স্বীকার করেছিল রিভলিউশনারি পিপলস ফ্রন্ট নামে একটি সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+