হায়দরাবাদে এনআইএ-এর জালে দুই আইএস জঙ্গি! একসপ্তাহের অভিযানে এল সাফল্য

রবিবার এনআইএ হায়দরাবাদে ২ জনকে গ্রেফতার করেছে। তারা আইএসআইএস মতাদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারতে সন্ত্রাসবাদী কর্মকান্ড চালানোর ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ।

রবিবার হায়দরাবাদে দুই আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ জানিয়েছে ২৪ বছরের আবদুল্লা বশিথ ও ১৯ বছরের আব্দুল কাদির ভারতে আইএসের জাল বিস্তারে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটানোর ষড়যন্ত্র করছিল। ২০১৬ সালে আবুধাবির একটি আইএস মডিউল ধরা পড়েছিল হায়দরাবাদে। সেই ঘটনার চার্জশিটে এদের নাম ছিল।

হায়দরাবাদে এআইএ-এর জালে দুই আইএস জঙ্গি!

২০১৬ সালে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আদনান হাসানকে। তাঁর সঙ্গেও এই দুজনের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। এনআইএ-র কর্তারা জানিয়েছেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লা ও কাদির দুজনেই আইএসের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। অনেক সন্দেহজনক জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। সেসব খতিয়ে দেখে তথ্য উদ্ধারের জন্য হায়দরাবাদের সিএফএসএল-এ পাঠানো হয়েছে।'

২০১৬য় পেশ করা এনআইএ-র চার্জশিটে নাম ছিল হায়দরাবাদের বেশ কয়েকজন বাসিন্দার। সেসময় আদনান হাসানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল শেখ আজহার উল ইসলাম ও মহম্মদ ফারহান শেখকে। ওই তিনজনের গ্রেফতারির পরও এনআইএ খবর পায় মডিউলটি তাদের সন্ত্রাসবাদী কাজ কারবার চালিয়ে যাচ্ছে। সেসময়ই খোঁজ পাওয়া যায় আবদুল্লার। জানা যায় আবদুল্লা ও আরও কয়েকজন সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

এতদিনে তাকে গ্রেফতার করতে পারল পুলিশ। এনআইএ জানিয়েছে এই মডিউলের প্রধান কাজ ভারতীয় মুসলিম যুব সম্প্রদায়ের মধ্যে চরমপন্থার বীজ বপন করা। তাদের অস্ত্রশিক্ষা দেওয়ার ব্যবস্থাও করে এই মডিউল। গত ১ সপ্তাহ ধরে প্রায় ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে আবদুল্লা ও কাদির-এর সন্ধান পায় এনআইএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+