Indian Rail Budget 2025: ভারতীয় রেলে ২.৫৫ লাখ কোটি টাকা বরাদ্দ! জানেন এবার কলকাতা কী পেল?
Indian Rail Budget 2025: ভারতের 'লাইফ লাইন' ভারতীয় রেল। প্রত্যেক দিন সারা দেশে কয়েক লাখ মানুষ যাত্রা করে থাকেন। লোকাল-দুরপাল্লার মিলিয়ে চলে কয়েল লাখ ট্রেন। ফলে গোটা দেশের মানুষের নজর থাকে রেল বাজেটের দিকে। নতুন ঘোষণা কি হল সেদিকে বিশেষ নজর থাকে। বিশেষ করে নতুন ট্রেন, লাইন কি থাকছে বাজেট নিয়ে চর্চা এবারও ছিল। কিন্তু এবার রেলে তেমন কোনও চমক নেই নির্মলা সীতারমনের বাজেট।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে রেলের বাজেটে (Indian Rail Budget 2025)।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রের বাজেটে রেলের জন্য এবার 2.55 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে রাজস্বতে ৩৪৪৫ কোটি টাকা এবং ক্যাপিটাক এক্সপেনডিচরে 2,52,000 কোটি টাকা খরচ করা হবে। এইভাবে ভারতীয় রেলওয়ের বাজেটে (Indian Rail Budget 2025) মোট ২,৫৫,৪৪৫ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাজেটে ৬৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে পেনশন ফান্ডে। নতুন লাইন পাতার জন্য ৩২, ২৩৫ টাকা খরচ করার কথা বলা হয়েছে। লাইনগুলিকে দ্বিগুণ করার জন্য ৩১,০০০ কোটি টাকা এবং সেগুলিকে গেজ লাইনে রূপান্তর করার জন্য 4,৫৫০ কোটি টাকা বাজেট (Indian Rail Budget 2025) বরাদ্দ করা হয়েছে।
- Indian Rail Budget 2025: ভারতীয় রেলের কোন ক্ষেত্রে কত বরাদ্দ?
এবার রেলের বাজেটে পরিকাঠামো উন্নতির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে (Indian Rail Budget 2025)। একের পর এক দুর্ঘটনা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। আর তাই এবার চমক নয়, বরং রেল কর্মী থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। যেমন এবার সিগনালিং এবং টেলিকম সেক্টরের জন্য ৬৮০০ কোটি, বিদ্যুৎ লাইনের জন্য ৬,১৫০ কোটি টাকা, স্টাফ কল্যানে ৮৩৩ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে। রেল কর্মীদের প্রশিক্ষণের জন্য ৩০১ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে রেলওয়ের নিরাপত্তার কথা ভেবে ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- Indian Rail Budget 2025: দুর্ঘটনা কমাতে বিশেষ জোর
দুর্ঘটনা কমাতে এবার বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ রেলওয়ে রুটে সুরক্ষা 'কবচ' আরও আধুনিক ভাবে করে তোলা হবে। লাগানো হবে আপগ্রেড ভার্সন 4.O। ইতিমধ্যে এই কাজ দ্রুত করা হচ্ছে বলেও খবর। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলের সবথেকে ব্যস্ত রুট দিল্লি-মুম্বই এবং দিল্লি-কলকাতা আছে।












Click it and Unblock the Notifications