অনেকটাই কমবে বিদ্যুতের খরচ! smart prepaid meter বসাচ্ছে যোগী সরকার

উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন দ্রুত গতিতে এগোচ্ছে! একাধিক ক্ষেত্রে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। যার মধ্যে গুরুত্বপূর্ণ স্মার্ট প্রিপেড মিটার লাগানো।

ভারত সরকারের Revamped Distribution Sector Scheme-এর মাধ্যমে এখনও পর্যন্ত ২.৬৯ কোটি গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার বসানোর টার্গেট নেওয়া হয়েছে। এই মিটার বসানো হলে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বিদ্যুৎ বিলের খরচ।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে চায় সরকার

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে চায় সরকার

এক আধিকারিক জানিয়েছেন, ভারত সরকার ২০২১ সালে Revamped Distribution Sector Scheme-(RDSS) এর বিজ্ঞপ্তি জারি করে। মূলত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মানুষের কাছে যাতে পৌঁছানো সম্ভব হয় সেজন্যে এটি কেন্দ্রিয় সরকারের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন লিমিটেডে অন্যতম কর্তা এম দেবরাজ জানিয়েছেন, ভারত সরকার স্মার্ট মিটার লাগাতে মোট ১৮,৮৮৫.৪৮ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

বসানো হচ্ছে আধুনিক কেবল

বসানো হচ্ছে আধুনিক কেবল

এই প্রসঙ্গে ওই আধিকারিক ওই জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করার জন্যে কেন্দ্রীয় সরকার ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৯ হাজার ৮৯৯ কোটি টাকা দেবে কেন্দ্র, বাকি ৪০ শতাংশ ৬ হাজার ৫৯৯ কোটি টাকা দেবে রাজ্য সরকার এবং ডিস্ট্রিবিউশন কর্পরেশন। বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে যাতে ক্ষতি কম হয় এর জন্যে ২.৭১ লক্ষ কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে বিশেষ ধরনের আধুনিক কেবল। এর মাধ্যমেই বিদ্যুৎ পরিষেবা গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে। ১.১৮ লাখ কিলোমিটার জুড়ে থাকা খোলা তার বদলে বসানো হচ্ছে এবি কেবল।

একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

বিদ্যুৎ পরিষেবাতে আধুনিক পদ্ধতি ব্যবহারের জন্যে খরচ করা হবে ১৯ হাজার কোটি টাকা। উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন লিমিটেডে অন্যতম কর্তা এম দেবরাজ আরও জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবাকে আধুনিক করার জন্যে ১৮ হাজার ৯১৬ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে। আগামী অর্থবছরের মধ্যে উত্তরপ্রদেশের সেই প্রস্তাবে কেন্দ্র অনুমোদন দিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। এই টাকার বিনিময়ে ৬০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৩৪৯ কোটি টাকা কেন্দ্র দেবে। বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। ওই টাকাতে তৈরি হবে ৫৯৩ টি নতুন সাবস্টেশন। ১৫১১ সাবস্টেশনে ক্যাপাসিটি বাড়ানো হবে। তৈরি হবে ৩৩ কেভির নতুন লাইন। যা থাকবে ১০ হাজার কিলোমিটার জুড়ে। বসানো হবে ৭৬ হাজার টান্সফর্মার। ১৫ হাজার কিলোমিটার জুড়ে তৈরি হবে এলটি লাইন। প্রায় ১ লাখ ট্রান্সফর্মারের ক্যাপাসিটিও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+