'১৯৯৬ সাল ফিরবে ২০১৯ লোকসভা ভোটে', কেন এমন পূর্বাভাস দক্ষিণের নেতার

২০১৯ সালের লোকসভা ভোটের পরও ১৯৯৬ সালের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন এইচডি কুমারস্বামী।

'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'। ভারতীয় রাজনীতিতে খানিকটা এই নামেই পরিচিত জনতা দল সেকুলারের প্রধান এইচডি দেবগৌড়া। ১৯৯৬ সালে আচমকা দেশের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন তিনি। বলা ভালো, কিছুটা পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি। এক বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থেকে দেশ চালিয়েছেন দেবগৌড়া। ২০১৯ সালের লোকসভা ভোটের পরও সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁর পুত্র এইচডি কুমারস্বামী।

১৯৯৬ সাল ফিরবে ২০১৯ লোকসভা ভোটে, কেন এমন পূর্বাভাস দক্ষিণের নেতার

১৯৯৬ সালের ভোটে অটল বিহারী বাজপেয়ীর দল ১৬১টি আসন পায়। বিরোধী কংগ্রেস পায় ১৪০টি আসন। ফলে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় অ-বিজেপি ও অ-কংগ্রেসী দলগুলি মিলে ইউনাইটেড ফ্রন্ট তৈরি করে।

সবমিলিয়ে তাঁদের ১৯২টি আসন হয়। ন্যাশনাল ফ্রন্টের ৭৯টি আসন, বামফ্রন্টের ৫২টি আসন, তামিল মানিলা কংগ্রেসের ২০টি আসন, ডিএমকে-র ১৭টি আসন, অসম গণ পরিষদের ৫টি আসন ও কয়েকটি ছোট দল মিলিয়ে আরও ১৯টি আসন। এবং তাদের সমর্থন দেয় কংগ্রেস। আচমকা প্রধানমন্ত্রী বনে যান দেবগৌড়া।

সেভাবেই ২০১৯ সালের লোকসভা ভোটেও তেমনই কিছু ঘটতে চলেছে বলে দাবি করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এসে জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইড়ু। সঙ্গে ছিলেন দেবগৌড়ার পুত্র তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও।

চন্দ্রবাবুর সঙ্গে দেখা করে দেবগৌড়া বলেন, মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার সংবিধান সিদ্ধ প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির উচিত একজোট হয়ে এনডিএ সরকারের পতন নিশ্চিত করা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইড়ু উদ্যোগ নিয়ে অন্য দলগুলির সঙ্গে দেখা করছেন। ২০১৯ সালে এনডিএ সরকারকে সরানোই প্রধান লক্ষ্য। তাই তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন।

অর্থাৎ আসন্ন লোকসভা ভোটে অ-কংগ্রেস, অ-বিজেপি একটি তৃতীয় ফ্রন্টের জোট সরকার গড়তে পারে বলে আগাম পূর্বাভাস দিয়ে রাখলেন এইচডি দেবগৌড়ার পুত্র কুমারস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+