৯৩-এর মুম্বই বিস্ফোরণে যুক্ত গ্যাংস্টার টাইগার মেমনের ভাই ইউসুফের মৃত্যু
মুম্বইয়ের গ্যাংস্টার টাইগার মেমনের ভাই ইউসুফ মেমন মারা গেল মহারাষ্ট্রের নাসিকের কারাগারে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইউসুফ মেমন হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। তবে এখনও বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ইউসুফ মেমন মুম্বই বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত
ইউসুফ মেমন ১৯৯৩ সালে হওয়া ভয়াবহ মুম্বই বোমা বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন। ইউসুফ মেমন ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন এবং তাকে ২০১৮ সালে নাসিক কারাগারে স্থানান্তরিত করা হয়।

২৭ বছর কেটে গেলেও টাইগারের খোঁজ নেই
১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরমের মূলচক্রী ছিলেন তিনিই। কিন্ত ২৭ বছর কেটে গেলেও তার টিকিও ছুঁতে পারেনি পুলিশ। এর আগে ২০১৫ সালে টাইগারের অন্য ভাই ইয়াকুব মেমনের ফাঁসি হয়। সেও মুম্বই হামলার সঙ্গে যুক্তি ছিল।

পাকিস্তানে লুকিয়ে দাউদ
টাইগার মেমন ১৯৯৩ সালে মুম্বই নগরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি। মুম্বই হামলায় ২৫৭ জন প্রাণ হারিয়েছিলেন। টাইগার পলাতক রয়েছেন। এই মামলার আরেক গুরুত্বপূর্ণ আসামি দাউদ ইব্রাহিম পাকিস্তানে লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।

কী হয়েছিল ২৭ বছর আগে?
১৯৯৩ সালের ১২ মার্চ ভারতের মাটিতে প্রথম আরডিএক্স বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আহত হন ৭০০ জন। প্রথম বিস্ফোরণে কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের বেসমেন্ট, মৃত ৮৪, আহত ২১৭। এরপর একে একে নারসি নাথা স্ট্রিট, শিব সেনা ভবন লাগোয়া পেট্রোল পাম্প, নারিম্যান পয়েন্ট, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, মাহিমের জেলে কলোনি, সেঞ্চুরি বাজার ও জাভেরি বাজার কেঁপে উঠেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications