শিখ দাঙ্গার ঘটনায় ১৮৬টি মামলা পুনর্তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের
১৯৮৪ সালের শিখ দাঙ্গার সময়ে হওয়া ১৮৬টি মামলার পুনর্তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলাগুলি বিশেষ তদন্তকারী দল বা সিট তদন্ত করা বন্ধ করে দিয়েছিল। সেই মামলাগুলিই খুলতে নির্দেশ দেওয়া হয়েছে
১৯৮৪ সালের শিখ দাঙ্গার সময়ে হওয়া ১৮৬টি মামলার পুনর্তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলাগুলি বিশেষ তদন্তকারী দল বা সিট তদন্ত করা বন্ধ করে দিয়েছিল। সেই মামলাগুলিই খুলতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আদালত জানিয়েছে, এজন্য তিন সদস্যের কমিটি তৈরি হবে। তার মাথায় থাকবেন উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিরা। তাঁরাই মামলাগুলি পুনর্তদন্ত করবেন। তাদের সঙ্গে থাকবেন পুলিশ আধিকারিকেরা।
এদিন বলা হয়েছে, শিখ দাঙ্গার সময়ে মোট ২৪১টি মামলার মধ্যে ১৮৬টি মামলা কোনও তদন্ত ছাড়াই বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলিকেই খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে দিল্লিতে শিখ দাঙ্গায় ২৭৩৩জন মানুষ মারা যান। সেই ঘটনায় সিটের বন্ধ করা মামলাগুলি নিয়ে আদালত রিপোর্ট চেয়ে পাঠায়।
ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে গুলি করে হত্যা করে এক শিখ দেহরক্ষী। তারপরই দাঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লি ও আশপাশের এলাকায়। মোট ২৯৩টি মামলা হয়েছিল। তার মধ্যে ২৫০টি সিট তদন্ত করে ২৪১টির রিপোর্ট জমা করে ও তার মধ্যে ১৮৬টি বিনা তদন্তে বন্ধ করে দেয়।












Click it and Unblock the Notifications