দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, এবার কী ঘটনা ঘটল

দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া। ক্যাবে এক মহিলাকে ধর্ষণ করে দিল্লির দ্বারকার মেট্রো স্টেশনের বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মহিলাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল।

দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া। ক্যাবে এক মহিলাকে ধর্ষণ করে দিল্লির দ্বারকার মেট্রো স্টেশনের বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মহিলাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, এবার কী ঘটনা ঘটল

পুলিশের কাছে করা অভিযোগে বছরের ১৯-এর ওই মহিলা জানিয়েছেন, গুরগাঁও-এর শিবচক এলাকা থেকে ক্যাবে উঠেছিলেন তিনি। আগে থেকেই সেই ক্যাবে ছিলেন আরও তিনজন।

রাজক্রি বর্ডার এলাকায় এক ব্যক্তি নেমে যাওয়ার পর দিল্লি-হরিয়ানা বর্ডার এলাকায় ক্যাবটি ঘুরতে থাকে। এরপর ক্যাবটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যান চালক। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। বাধা দিতে গেলে ব্যাপক মারধরও চলে। এরপর ওই মহিলাকে দ্বারকার মেট্রো স্টেশনের কাছে ফেলে দেওয়া হয়। এমনটাই জানিয়েছে পুলিশ।

অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+