মাদুরাইতে 'জল্লিকাট্টু' উৎসবে ষাঁড়ের শিঙ বিদ্ধ হলেন দর্শক, ঘটল এই পরিণতি
গত বছরেই দক্ষিণ ভারতের কৃষি সম্পর্কিত উৎসব জল্লিকাট্টু নিয়ে বিতর্ক চরমে ওঠে। যার প্রভাব পড়ে জাতীয় রাজনীতিতে।
গত বছরেই দক্ষিণ ভারতের কৃষি সম্পর্কিত উৎসব জল্লিকাট্টু নিয়ে বিতর্ক চরমে ওঠে। যার প্রভাব পড়ে জাতীয় রাজনীতিতে। ষাঁড়কে বশে এনে এই খেলা নিয়ে নিষেধাজ্ঞা তোলার দাবিতে তোলপাড় হয় দক্ষিণের রাজনীতি। প্রতিবছর এই উৎসব মকর সংক্রান্তির দিন পালিত হয়। এবছরেও তামিলনাড়ুর মাদুরাইতে এই ঘটনায় প্রাণ হারাল এক যুবক।

১৯ বছরের ওই যুবক জল্লিকাট্টু উৎসবে ষাঁড়কে বশে আনার খেলা দেখছিল। দর্শক আসনের কাছে দুটি ব্যারিকেড থাকলেও, তা ভেঙেই দর্শকদের ওপর ঝাঁপিয়ে পড়ে ষাঁড়টি। আর তাতেই ষাঁড়ের শিঙ বিদ্ধ হয়ে মারা যায় ওই ১৯ বছরের যুবক। উল্লেখ্য ২০১৪ সালে জাল্লিকাট্টুকে নিষিদ্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কারণ এই খেলায় জন্তুদের নৃশংস অত্যাচার করা হয়। আর এই অত্যাচারের বিরোধিতা করেই এই খেলাকে নিষিদ্ধ গোষণা করা হয়।
দক্ষিণী সংস্কৃতির একটি ঘনিষ্ঠ দিক হল এই জল্লিকাট্টু উৎসব। আর তা নিষিদ্ধ হওতায়ে তুমুল প্রতিবাদ জানানো হয় দক্ষিণভারতের বিভিন্ন রাজ্য থেকে। এরপর সেই নিষেধাজ্ঞা উঠে যায়। তবে এই খেলা নিয়ে বিতর্ক এখনও চরমে। প্রতিবছরই এই খেলা ঘিরে কিছু নির্মম ঘটনা ঘটে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications