আবারও এক নির্ভয়াকাণ্ড! এবার দিল্লি নয়, নৃশংসতা রাজস্থানে

আবারও এক নির্ভয়াকাণ্ড। এবার রাজধানী দিল্লির রাস্তায় নয়, এবার রাজস্থানের উদয়পুরে ঘটেছে এই ধর্ষণকাণ্ড। ১৯ বছরের দলিত অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণ করে খুন।

আবারও এক নির্ভয়াকাণ্ড। এবার রাজধানী দিল্লির রাস্তায় নয়, এবার রাজস্থানের উদয়পুরে ঘটেছে এই ধর্ষণকাণ্ড। ১৯ বছরের দলিত অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণ করে খুন। তদন্তে নেমে পুলিস প্রথমে সাধারণ ধর্ষণ বলেই মনে করেছিল। কিন্তু তদন্ত যত এগিয়েছে তত তদন্তকারীদের শিড়দাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গিয়েছে। আবারও এক নির্ভয়ার ঘটনা তাঁদের সামনে উঠে এসেছে।

আবারও এক নির্ভয়াকাণ্ড! এবার দিল্লি নয়, নৃশংসতা রাজস্থানে

তরুণীর তাঁর প্রেমিকের সঙ্গে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন সেদিন। বাড়ি ফেরার পথে পথ আটকায় দুষ্কৃতীরা। তরুণীর প্রেমিককে বাইক থেকে নামিয়ে লোহার রড, তরোয়াল দিয়ে কোপাতে থাকে তারা। যুবক অচৈতন্য হয়ে পড়লে কেড়ে নেওয়া হয় দু'জনের মোবাইল ফোন। তারপর তরুণীকে টেনে হিঁচড়ে রাস্তার ধারে দাঁড়িেয় থাকা বাসে নিয়ে তোলে তারা।

অভিযোগ, সেখানে সুনীল চোরপোটা, বিকাশ এবং জিতেন্দ্র চরপোটা নামে তিন অভিযুক্ত ধর্ষণ করে। এখানেই শেষ হয়নি তাঁদের পাশবিক কার্যকলাপ। তরুণীকে আবার অন্যত্র নিয়ে যায় তারা। সেখানে তাদের আরও দুই বন্ধু নরেশ গুর্জর এবং বিজয় তরুণীকে ধর্ষণ করে। তারপর রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ফেেল রেখে পালায় অভিযুক্তরা।

ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা তরুণীর গর্ভপাত করান পরিবারের লোকেরা। কিন্তু তারপরেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তরুণী। অবসাদ আর লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেন। আত্মঘাতী হয় তরুণীর প্রেমিকও। এই সব ঘটনা এতোদিন কিছুই জানতে পারেনি পুলিস। তরুণীর প্রেমিকের আত্মহত্যার তদন্তে নেমে একে একে পরত খুলতে শুরু করে। তারপরেই বেরিয়ে আসে এই পাশবিক ধর্ষণের ঘটনা।

উদয়পুরের বানসোয়ারা থানার পুলিস জানিয়েছেন তরুণী কিন্তু একবারও ধর্ষণের ঘটনার অভিযোগ জানাননি। কিন্তু তার প্রেমিকের হত্যার তদন্তে নেমেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের খানাতল্লাশি করতে গিয়েই বেরিয়ে আসে পুরো ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+