কাশ্মীরে ফের নৃশংসতা! যুবকের দেহ উদ্ধারে পুলিশের ওপর চাপ বাড়াল বিজেপি

গুপ্তচর সন্দেহে ফের হত্যা জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। এবারও সদ্য কৈশোর পেরনো যুবককে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে হত্যা করে সন্দেহজনক জঙ্গিরা। এই যুবকের সঙ্গে আরও দুজনকেও অপহরণ করেছিল জঙ্গিরা।

গুপ্তচর সন্দেহে ফের হত্যা জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। এবারও সদ্য কৈশোর পেরনো যুবককে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে হত্যা করে সন্দেহজনক জঙ্গিরা। এই যুবকের সঙ্গে আরও দুজনকেও অপহরণ করেছিল জঙ্গিরা। এই ঘটনার ৪৮ ঘন্টার আগে সদ্য কৈশোর পেরনো অপর যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল পুলওয়ামা থেকে।

ফের অপহরণ ও হত্যা

ফের অপহরণ ও হত্যা

হুজাইফ আসরফ ওরফে রাজা কান্দুর, শাহিদ গানাই এবং ফারুক ঠোকারকে সোপিয়ানের শাহিদপোরা পেইন গ্রামের এক বেকারি থেকে অপহরণ করে জঙ্গিরা। পরে হুজাইফের দেহ উদ্ধার করা হয় সোপিয়ানের হারমেন গ্রাম থেকে। যা অপহরণস্থল থেকে প্রায় ১০ কিমি দূরে।

(প্রতীকী ছবি)

মুক্ত দুই যুবক

মুক্ত দুই যুবক

সোপিয়ানের পুলিশ সুপার সন্দীপ চৌধুরী জানিয়েছেন, হুজাইফকে জঙ্গিরা শনিবার সকালে শাহিদপোরা থেকে অপহরণ করেছিল। পরে তাকে হত্যা করে। হুজাইফের সঙ্গে অপহৃত হওয়া শাহিদ গানাই এবং ফারুক ঠোকারকে পরে মুক্ত করে জঙ্গিরা। তিনজনকে অপহরণ করার পর একজনকে হত্যা করে বাকিদের ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তিনজনের কারও সঙ্গেই কোনও রকমের রাজনৈতিক যোগ পাওয়া যায়নি।

বেকারির কাজ করা হুজাইফের হত্যা সম্পর্কে পুলিশ সেরকম কিছু বলতে না পারলেও, স্থানীয়রা জানিয়েছে, তাঁর গলা ছিল কাটা।

আরও অপহরণ

আরও অপহরণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোপিয়ানের মিমেনদার গ্রাম থেকে আরও দুই বাসিন্দাকে শনিবার বিকেলে অপহরণ করা হয়েছে। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবারের পর থেকে এটি অপহরণ ও খুনের দ্বিতীয় ঘটনা।

বৃহস্পতিবার অপহরণ ও খুন

বৃহস্পতিবার অপহরণ ও খুন

বৃহস্পতিবার রাতে পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছিল নদীম মনজার দার-এর বুলেট বিদ্ধ দেহ। সোপিয়ানের সাফানাগ্রির বাসিন্দা ছিল মনজার।

অপহরণ ও খুনের ঘটনায় এলাকায় ক্ষোভ বাড়ছে।

(প্রতীকী ছবি)

বিজেপির দাবি

বিজেপির দাবি

বিজেপির পক্ষ থেকে এই ধরনের অপহরণ ও খুনের ঘটনার নিন্দা করা হয়েছে। পুলিশের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+