বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত সংসদ! রাষ্ট্রপতির ভাষণ বয়কট ১৯ বিরোধী দলের
বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত সংসদ! রাষ্ট্রপতির ভাষণ বয়কট ১৯ বিরোধী দলের
কৃষি আইনের প্রতিবাদ ও প্রজাতন্ত্র দিবসে দিল্লির অরজকতার প্রতিবাদে ইতিমধ্যেই বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বর্ক্তৃতা বয়কটের ডাক দিয়েছিল ১৬ বিরোধী দল। এমনকী গোটা প্রতিবাদ কর্মসূচীর নেতৃত্ব দিয়ে বিবৃতিও প্রকাশ করতে দেখা যায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। এমতাবস্থায় শুক্রবার সকালে বাজেট অধিবেশন শুরুতেই রাষ্ট্রপতির বাজেট বর্ক্তৃতা ছেড়ে চলে যেতে দেখা যায় ১৯টি বিরোধী দলকে।

বয়কটের রাস্তায় ১৬ বিরোধী দল
এদিকে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা, ডিএমকে, সিপিএম, তৃণমূল সহ প্রায় সমস্ত বিরোধী দলকেই। এমনকী ২৬ জানুয়ারি লালকেল্লা কান্ডের পর ২৫ কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছে। ফলস্বরৃপ এদিন সকাল থেকেই সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভায় রাষ্ট্রপতির বর্ক্তৃতা বয়কট করতে দেখা যায় বিরোধী দলনেতাদের।

বয়কটের রাস্তায় হাঁটে অকালি দল, আপ, বিএসপিও
অকালি দল ও আম আদমি পার্টি (আপ) আলাদাভাবে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে বলে জানায়। এমনকী মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপিও শুক্রবারই ভাষণ বয়কটের কথা জানায়। অন্যিদকে এনডিএ জোটে থাকা শাসক শরিক যেমন এআইএডিএমকে, বিজেডি, ওয়াইএসআরসিপি এবং টিআরএস রাষ্ট্রপতির ভাষণে অংশ বলে জানা যাচ্ছে।

বয়কটের রাস্তা থেকে সরে আসার অনুরোধ
এদিকে কৃষি আইন ছাড়াও দেশজোড়া বেকরত্ব, চিনের সঙ্গে সীমান্ত সংঘাত, করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের।যদিও অধিবেশন শুরু আগে সরকারি প্রতিনিধিরা বিরোধীদের ভাষণ বয়কটের রাস্তা থেকে সরে আসতে অনুরোধ ছিলেন বলে জানা যায়। এমনকী গোটা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকেরও প্রতিশ্রুতি মেলে।কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন বিরেধীরা।

কৃষি আইন নিয়ে কী বললেন রাষ্ট্রপতি ?
এদিকে কৃষি আইনের প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত রাজধানীর পরিস্থিতির মধ্যেই এদিন সংসদে শুরু হয় বাজেট অধিবেশন। আর শুরুতেই বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন, "কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যেই সরকার কাজ করার চেষ্টা করছে। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের আচরণ খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি কৃষি আইনে কৃষকদের কোনও ক্ষতি হয়নি। "












Click it and Unblock the Notifications