নর্দমা থেকে প্যাকেট ভর্তি ১৯টি মৃত কন্যাভ্রূণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলির মহাইসাল গ্রামের নর্দমা থেকে উদ্ধার হয়েছে ১৯ টি মৃত কন্যা ভ্রূণ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ওই নর্দমায় প্যাকেট ভর্তি অবস্থায় পড়েছিল ভ্রূণগুলি।
পুনে, ৬ মার্চ : পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলির মহাইসাল গ্রামের নর্দমা থেকে উদ্ধার হয়েছে ১৯ টি মৃত কন্য়া ভ্রূণ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা যায়, ওই নর্দমায় একটি প্যাকেটে স্তূপীকৃতি অবস্থায় পড়েছিল ভ্রূণগুলি।
কিছুদিন আগে এলাকায় ২৬ বছর বয়সী এক মহিলা গর্ভপাত করাতে গিয়ে মারা যান। সেই মৃত্যুর ঘটনার তদন্তে নামে পুলিশ। আর পুলিশি তদন্তেই উঠএ আসে এই মর্মান্তিক সত্য। পুলিশ সূত্রের দাবি এলাকার ওই নর্দমায় একটি প্লাস্টিকের প্যাকেটে স্তূপীকৃত করে রাখা ছিল মৃত ভ্রূণগুলি।

যে নর্দমা থেকে এই মৃত ভ্রূণগুলি উদ্ধার করা হয়েছে, তার পাশেই রয়েছে চিকিৎসক বাবাসাহেব খিদরাপুরের ক্লিনিক। যেখানে ওই মহিলা গর্ভপাত করাতে গিয়ে মারা যান বলে পুলিশ সূত্রের দাবি।
ঘটনার পর থেকেই পলাতক চিকিৎসক বাবাসাহেব খিদরাপুরে। জানা গিয়েছে তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। যিনি গর্ভপাতের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করতেন। এদিকে গর্ভপাতের দায়ে মৃত ওই মহিলার স্বামী ও পলাতক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications