শবরীমালার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ জন তীর্থযাত্রীর মৃত্যু
শবরীমালার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ জন তীর্থযাত্রীর মৃত্যু
শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে এবার হৃদরোগের কবলে একাধিক তীর্থযাত্রী। একই সাথে নভেম্বরের মধ্যবর্তী সময় থেকে শুরু হওয়া তীর্থযাত্রার মরশুমে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ১৯ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের মধ্যে কেরালা ছাড়াও আশপাশের রাজ্যেরও একাধিক তীর্থযাত্রী রয়েছেন। মৃত ১৯ তীর্থযাত্রীর মধ্যে ১৫ জন আয়াপ্পাদেবীর মন্দিরের পাদদেশে অবস্থিত পম্বায় মারা যান এবং ৪ জন কোট্টায়ামের সরকারি হাসপাতালে দেহত্যাগ করেন বলে জানিয়েছে ত্রাভাঙ্কুর দেভাশ্বম সমিতি। বর্তামানে শবরীমালা মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে এই সমিতি।
মৃতদের মধ্যে সর্বশেষ জন তামিলনাড়ুর গোডালুর নিবাসী রাজেন্দ্রন ভি। সূত্রের খবর, তিনি আপ্পাচিমেড়ুর মন্দিরের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মন্দির পরিচালন সমিতির মতে, পম্বা থেকে সান্নিধানম পর্যন্ত ১৫টি স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত ৩০,১৫৭টি স্বাস্থ্যহানির ঘটনা নথিভুক্ত হয়। তার মধ্যে ৪১৪ জন রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
মন্দির পরিচালন কমিটির মতে, আগামী ২৭শে ডিসেম্বরের মণ্ডল পূজা উপলক্ষে ইতিমধ্যে শবরীমালা প্রবল ভিড়ের সম্মুখীন হচ্ছে এবং দু'মাস ব্যাপী তীর্থ মরশুমে যে কোনোরকমের বাধার মোকাবিলা করতেও প্রস্তুত তারা।












Click it and Unblock the Notifications