Andhra-Telangana Flood situation: বন্যায় ভাসছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানা, মৃত ১৯, বাতিল ১৪০টি ট্রেন
Andhra, Telangana Flood situation: ভয়ঙ্কর বন্যায় বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। এখনও পর্যন্ত ভয়ঙ্কর বন্যায় ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যেই শুধুমাত্র তেলেঙ্গানাতেই ১০ জনের মৃত্যু হয়েছে। ৯ জনের মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে। বহু মানুষ ঘর ছাড়া বলে জানা যাচ্ছে। অন্যদিকে এখনও পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
বন্যায় আটকে পড়া বহু মানুষকেও এয়ারলিফট করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বহু চাষের জমিতে জল জমে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এই অবস্থায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন (Andhra, Telangana Flood situation) ।

পাশাপাশি ভয়ঙ্কর বন্যা এবং ব্যাপক বৃষ্টির কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ-মধ্য রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪০ টি ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে। অন্তত ৯৭ টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।
এছাড়াও বহু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে বলেও জানা গিয়েছে। রেল আধিকারিকদের দাবি, বন্যা এবং বৃষ্টির ফলে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব হয়। আগামিদিনে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে ট্রেন যাত্রীরা।
বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার একগুচ্ছ স্টেশনেক কয়েক হাজার মানুষ আটকে রয়েছেন। যদিও রেলের তরফে সমস্ত যাত্রীকে জল এবং খাবার দেওয়া হচ্ছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত হাত লাগিয়ে চলছে কাজ। খোলা হয়েছে বিশেষ ত্রাণ শিবির। অন্যদিকে বেশ কিছু জায়গায় ধস নামারও খবরও সামনে এসেছে। বিধ্বস্ত জনজীবন।
বন্ধ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার বিভিন্ন স্কুল-কলেজ। এমনকি বন্যার কারণে বন্ধ রয়েছে একাধিক সরকারি দফতরও। বহু গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ফলে যান চলাচলও ব্যাহত। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে। যার ফলে আরও ভয়ঙ্কর হতে পারে দুই রাজ্যের বন্যা পরিস্থিতি। এমনটাই আশঙ্কা।












Click it and Unblock the Notifications