কংগ্রেসও সঙ্গ ছাড়তে চাইছে, বিহারে পুরোপুরি কি সঙ্গীহীন হয়ে যাবেন লালু
জোটসঙ্গী কংগ্রেসও এবার লালুর হাত ছাড়তে চাইছে। ফলে বিহারের রাজনীতিতে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ার আশঙ্কা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের।
নীতীশ কুমার সরে গিয়ে বিজেপির হাত ধরেছেন। মহাজোটের বাকী দুই সঙ্গী সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির অবস্থাও ভালো নয়। এই অবস্থায় বেঁচে থাকা জোটসঙ্গী কংগ্রেসও এবার লালুর হাত ছাড়তে চাইছে। ফলে বিহারের রাজনীতিতে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ার আশঙ্কা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের।

বিহার কংগ্রেসে মোট ২৭ জন বিধায়ক রয়েছেন। তার মধ্য অন্তত ১৯জন চাইছেন দল বিহারে লালুর সঙ্গ ত্যাগ করুক। ইতিমধ্যে বিধায়কেরা কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে আরজেডির সঙ্গে সম্পর্ক নিয়ে খোলসা করে মত জানাতে অনুরোধ করেছেন। নাহলে বিহার কংগ্রেস ভাঙন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দলে ভাঙনের আশঙ্কার খবর সামনে আসার মাঝেই বিহার প্রদেশ কংগ্রেস প্রধান অশোক চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি রাহুল গান্ধী ও সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন। তিনি রাহুলের সভায় উপস্থিত না থাকায় তারপরই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজ থাকায় তিনি বৈঠকে যোগ দিয়ে পারেননি।
সূত্রের খবর, নীতীশ কুমার সরকারে এখনও আটটি মন্ত্রিত্বের পদ ফাঁকা রাখা হয়েছে। সেই পদগুলির লোভে কংগ্রেস বিধায়কেরা দল ছেড়ে জেডিইউ-তে নাম লেখাবেন কিনা তা সময়ই বলবে।












Click it and Unblock the Notifications